৩০ বছর বয়সে মা হয়েছিলেন বলিউড তারকা আলিয়া ভট্ট (Alia Bhatt)। বিয়ের কয়েক মাসের মধ্যেই কন্যাসন্তান রাহার জন্ম দেন তিনি। সেই সময় ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির শুটিং নিয়েই ব্যস্ত ছিলেন অভিনেত্রী। মা হওয়ার পর যখন আলিয়া ফের পর্দায় হাজির হন, তখন তাঁকে দেখে কেউই বিশ্বাস করতে পারেননি— তিনি সদ্য সন্তানের জন্ম দিয়েছেন! রাতারাতি এমন ফিটনেসে ফেরার রহস্য নিয়েই তৈরি হয়েছিল নানা জল্পনা।

 

সম্প্রতি কাজল দেবগন এবং টুইঙ্কল খন্নার এক অনুষ্ঠানে গিয়ে আলিয়া নিজেই খুলে বললেন ওজন কমানোর আসল কারণ। রাহার জন্মের মাত্র সাত মাসের মধ্যেই আগের মতো চেহারা ফিরে পাওয়ায় অনেকেই মন্তব্য করেছিলেন— নিশ্চয়ই কোনও বিশেষ ডায়েট, ওষুধ বা চিকিৎসার সাহায্য নিয়েছেন অভিনেত্রী। কিন্তু আলিয়া জানালেন, আসল কারণ ছিল একেবারেই স্বাভাবিক— স্তন্যপান করানো।

 

অভিনেত্রীর কথায়, “আমি আমার মেয়েকে নিয়মিত বুকের দুধ খাওয়াতাম। সেটাই সাহায্য করেছে আমার ক্যালোরি ক্ষয় করতে।” তিনি আরও জানান, এর পাশাপাশি প্রতিদিন নিয়ম করে যোগব্যায়াম করতেন এবং বাড়ির তৈরি সাধারণ খাবার খেতেন। আলিয়া বলেন, “আমি বাইরের খাবার বা কড়া ডায়েট মেনে চলিনি। শুধু নিজের শরীরের প্রয়োজন বুঝে খাওয়াদাওয়া করেছি।”

 

তবে আলিয়া (Alia Bhatt) সতর্ক করে দিয়েছেন, প্রত্যেক নারীর শরীর আলাদা। তাই এক জনের অভিজ্ঞতা অন্য কারও ক্ষেত্রে হুবহু মেলে না। “প্রত্যেকের শরীরের গঠন, হরমোন, মেটাবলিজম আলাদা। তাই অন্যের মতো ফল পেতে হলে নিজের শরীরকে আগে বুঝতে হবে,” বললেন তিনি।

 

মাতৃত্বের পর মাত্র কয়েক মাসে ফিটনেসে ফিরেও আলিয়া জানান, “আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সুস্থ থাকা, চেহারা নয়। আমি নিজের মেয়ের জন্য শক্ত হতে চেয়েছিলাম।”

আরও পড়ুন: Abhishek Banerjee: বাংলা নয়, বিসর্জন হবে বিজেপির ষড়যন্ত্রের, বিজয়া মেলায় হুঙ্কার অভিষেকের

Image source-Google

By Torsha