ডিম খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছেন। প্রাতরাশ থেকে রাতের খাবার—যে কোনও সময়ে ডিমের পদ জনপ্রিয়। তবে ঝক্কি বাধায় এক জায়গাতেই—সেদ্ধ ডিমের খোসা ছাড়ানো। অনেক সময় খোসা ছাড়াতে গিয়ে ডিমের সাদা অংশও উঠে আসে, কখনও আবার পুরো ডিমটাই নষ্ট হয়ে যায়। অথচ কয়েকটি সহজ কৌশল মেনে চললেই ডিমের খোসা সেকেন্ডের মধ্যেই ছাড়ানো সম্ভব।
ফুটন্ত জলে এক চিমটে বেকিং সোডা মিশিয়ে নিলে খোসা নরম হয়ে যায়। এতে খোসা সহজেই ডিমের সাদা অংশ থেকে আলগা হয়ে বেরিয়ে আসে।
সেদ্ধ ডিম নুন জলে সেদ্ধ করে নিন। তারপর ডিমটি চপিং বোর্ডে রেখে আস্তে আস্তে হাত দিয়ে রোল করুন। কয়েক মুহূর্তের মধ্যেই খোসা আলগা হয়ে খুলে যাবে।
ফুটন্ত জল থেকে ডিম তুলে সঙ্গে সঙ্গে ঠান্ডা জলে রাখুন। পাত্রটি ঢেকে কয়েক মিনিট রেখে দিন। এরপর খোসা ছাড়ালে খুব সহজেই বেরিয়ে আসবে।
সেদ্ধ গরম ডিম সরাসরি কলের জলের নীচে ধরুন। তারপর খোসা ছাড়াতে শুরু করুন। জলের প্রবাহ খোসাকে আলগা করে দেবে এবং ডিম অক্ষত থাকবে।
প্রথমে ডিম সিদ্ধ করুন। এরপর সামান্য অংশের খোসা ভেঙে নিন। সেই ফাঁকা জায়গা দিয়ে চামচ ঢুকিয়ে ঘুরিয়ে দিন। দেখবেন, কয়েক মিনিটের মধ্যেই খোসা একসঙ্গে উঠে এসেছে।
ডিমের খোসা ছাড়ানো নিয়ে আর ঝামেলা নয়। বেকিং সোডা থেকে শুরু করে ঠান্ডা জল বা চামচ—যে কোনও একটি পদ্ধতি প্রয়োগ করলেই সহজে খোসা ছাড়াতে পারবেন। ফলে ডিম খাওয়ার আনন্দ আর রান্নার সুবিধা—দুটোই থাকবে অটুট।
আরও পড়ুন:
Image source-Google