বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।

এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।

তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন মরিচ পনির।

এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।

চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।

উপকরণ:

৫০০ গ্রাম পনির ছোট ছোট টুকরোয় কেটে নেওয়া

 

৩ গাঁট মাপের আদার টুকরো

 

৪টি কাঁচালঙ্কা

 

১টি সবুজ ক্যাপসিকাম চৌকো টুকরোয় কেটে নেওয়া

 

২টি লাল লঙ্কা টুকরো করে কেটে নেওয়া

 

৩ টেবিল চামচ ধনেপাতা

 

১০টি গোটা কাজু ভেজানো

 

২ টেবিল চামচ তিল ভেজানো

 

৪ টেবিল চামচ গোটা গোলমরিচ শিলে থেঁতো করে নেওয়া

 

১টেবিল চামচ গোলমরিচের দানা

 

২-৩টি লবঙ্গ

 

২টি ছোট এলাচ

 

এক গাঁট মাপের দারচিনি

 

১টি শুকনো লঙ্কা

 

১ চা চামচ গোটা জিরে

 

১ চা চামচ কসুরি মেথি

 

৩/৪ কাপ দই

 

দেড় চা চামচ গরমমশলা

 

প্রয়োজন মতো সর্ষের তেল

 

১ টেবিল চামচ ঘি

 

স্বাদমতো নুন

 

সামান্য চিনি

 

প্রণালী:

 

মিক্সিতে কাঁচালঙ্কা, আদা, ভেজানো তিল, ভেজানো কাজু আর সামান্য নুন দিয়ে মিহি করে বেটে নিন।

 

একটি পাত্রে পনিরের টুকরো গুলো ঢেলে তাতে ওই বেটে নেওয়া মশলা, দই, ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, ১ চা চামচ গরমমশলা, কসুরি মেথি, নুন এবং চিনি দিয়ে ভাল ভাবে মাখিয়ে ম্যারিনেট করে রাখুন।

 

এ বার কড়াইয়ে তেল আর ঘি গরম করুন। তার মধ্যে দিন গোটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ এবং জিরে ফোড়ন। সুগন্ধ বেরোলে ওর মধ্যে টুকরো করে কাটা ক্যাপসিকাম গুলো দিয়ে দিন। ক্যাপসিকাম ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে ঢেলে দিন ম্যারিনেট করে রাখা পনির।

 

পনির মিনিট কয়েক রান্না হতে দিন। তেল ছেড়ে এলে ওর মধ্যে দিন সামান্য গরম জল। নুন মিষ্টি পরখ করে কিছু ক্ষণ ফুটতে দিন, ঝোল ঘন হয়ে এলে উপরে ১ টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা, ধনেপাতা কুচি এবং লাল লঙ্কা কুচি ছড়িয়ে সামান্য নাড়াচাড়া করে আঁচ বন্ধ করুন।

 

ভাত, রুটি, পরোটা, পোলও— সব কিছুর সঙ্গেই খেতে ভাল লাগবে এই রান্না।

আরো পড়ুন: Recipe: বাড়িতে বানিয়ে নিন আলু দিয়ে জিলিপি

Image source-Google

By Torsha