খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন স্বাস্থ্যকর চিড়ের পোলাও। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

 

উপকরণ:

 

৩ কাপ রোলড ওটস

 

১/২ চা চামচ হলুদ

 

১/৪ কাপ চিনেবাদাম

 

১ চা চামচ সর্ষের দানা

 

১ চিমটে হিং

 

১টি মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে নেওয়া

 

১০টি কারিপাতা

 

১টি শুকনো লঙ্কা

 

২টি কাঁচা লঙ্কা

 

১/২ ক্যাপসিকাম কুচিয়ে নেওয়া

 

২ টেবিল চামচ ধনেপাতা কুচি

 

১/৪ কাপ কড়াইশুটি (বাদ দিতে পারেন)

 

১টি গাজর কুচিয়ে নেওয়া

 

১ টি মাঝারি মাপের আলু কুচিয়ে নেওয়া

 

২ টেবিল চামচ লেবুর রস

 

স্বাদ মতো নুন

 

১ চা চামচ গুড় (বাদ দিতে পারেন )

 

প্রয়োজন অনুযায়ী ঘি এবং তেল

 

প্রণালী:

 

গরম জলে ওটস ভিজিয়ে রাখুন চার মিনিট। অতিরিক্ত জল ছেঁকে ফেলে দিন।

 

এ বার প্যানে তেল গরম করে প্রথমে বাদাম ভেজে তুলুন। তার পরে ওই তেলেই দিন, এক টেবিল চামচ ঘি, কারিপাতা, শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন।

 

সুগন্ধ বেরোলে দিন হিং। এর পরে সামান্য নাড়াচাড়া করে একে একে দিন কুচনো পেঁয়াজ, লঙ্কা, আলু, গাজর, ক্যাপসিকাম এবং কড়াইশুঁটি।

 

সামান্য নুন ছড়িয়ে সব্জি গুলি নাড়াচাড়া করুন, চাপা দিয়ে রান্না হতে দিন। আলু আর গাজর নরম হয়ে সেদ্ধ হয়ে এলে কড়াইয়ে দিয়ে দিন ভিজিয়ে রাখা ওটস। হলুদ এবং গুড়।

 

ভাল ভাবে নাড়াচাড়া করে সামান্য জলের ছিটে দিয়ে ঢাকা দিন। মিনিট তিনেক রান্না হতে দিয়ে আঁচ বন্ধ করুন। উপরে চিনেবাদাম, লেবুর রস, ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

 

আরও পড়ুন: Alia Bhatt: মাতৃত্ব আর কাজের ভারসাম্যে লড়াই আলিয়ার, রণবীর কি দিচ্ছেন সমান সঙ্গ?

By Torsha