মিষ্টি খেতে ভালোবাসেন না এমন মানুষ খুব কমই আছে। তাই বাড়িতে বানিয়ে নিন আলু দিয়ে জিলিপি। বাড়িতে কিভাবে বানাবেন নিশ্চয়ই ভাবছেন সেটা নিয়ে। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)। এমন রেসিপি (Recipe) বানিয়ে বাড়ির সবাইকে চমকে দিন।

উপকরণ:

২টি মাঝারি আকারের আলু বা রাঙা আলু (সেদ্ধ ও মাখা)

১/৪ কাপ কর্ন ফ্লাওয়ার বা ময়দা

১/৪ চা চামচ বেকিং পাউডার

নুন স্বাদ অনুযায়ী

ভাজার জন্য তেল বা ঘি

চিনির সিরা: ১ কাপ চিনি,

১/২ কাপ জল

এলাচ বা জাফরান

প্রণালী:

প্রথমে আলু গুলো সেদ্ধ করে নিন। এরপর তার মধ্যে ময়দা বা কর্ণ ফ্লাওয়ার , বেকিং পাউডার ও পরিমান মতো নুন মিশিয়ে নিন। এরপর তাতে সামান্য নরম করে মণ্ডটি রাখুন। এরপর মণ্ড থেকে ছোট ছোট অংশ নিয়ে নলের আকার দিন। তারপর সেগুলোকে জিলাপির মতো পেঁচিয়ে ভেজে নিন। এরপর একটি পাত্রে চিনির সিরা তৈরি করে নিন। তাতে এলাচ ও জাফরান দিয়ে দিন। তারপর ওই চিনি সিরাপ এর মধ্যে ভাজা জিলাপি গুলো দিয়ে কিছুক্ষণ চুবিয়ে রাখুন। তারপর তৈরি হয়ে যাবে আলুর জিলিপি (Recipe)।

আরো পড়ুন: Raktabeej 2: ‘রক্তবীজ ২’-এ অঙ্কুশ-কৌশানীর প্রেম, গানে ফাঁস বড় টুইস্ট

Image source-Google

By Torsha