লাগাতার বৃষ্টিতে জলমগ্ন মুম্বই। স্কুল-কলেজ বন্ধ, জনজীবন কার্যত বিপর্যস্ত। এই দুর্যোগের মধ্যেই কর্মসূত্রে মায়ানগরীতে পৌঁছেছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly) । তবে স্বামী রাজ চক্রবর্তী কিংবা দুই সন্তানকে সঙ্গে না নিয়ে একাই গিয়েছেন তিনি।

শুভশ্রী মূলত একটি বিজ্ঞাপনী ভিডিও শুটের জন্য মুম্বইয়ে পা রেখেছিলেন। কিন্তু টানা বৃষ্টির কারণে শুটিংয়ের কাজ বারবার ব্যাহত হচ্ছে। ফলে সমস্ত পরিকল্পনা গিয়েছিল ভেস্তে।

তবে এই সুযোগকেই আনন্দে রূপান্তর করেছেন শুভশ্রী (Subhashree Ganguly) । কখনও জানলার পাশে বসে বৃষ্টিভেজা মুম্বইকে উপভোগ করছেন, কখনও একা হাতে কফির কাপে চুমুক। আবার কখনও বরফের গোলা খেতে খেতেই ধরা দিলেন ক্যামেরায়। পোশাকশিল্পীর সঙ্গে মজার মুহূর্তও শেয়ার করেছেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে, একা হয়েও বৃষ্টির দিনগুলো দারুণ উপভোগ করছেন নায়িকা।

অন্যদিকে, দেব-শুভশ্রী অভিনীত নতুন ছবি ‘ধূমকেতু’ ইতিমধ্যেই টলিউড বক্স অফিসে সাড়া ফেলেছে। মুক্তির মাত্র চার দিনের মধ্যেই ছবিটি ১০ কোটির ব্যবসা করে ফেলেছে। প্রযোজনা সংস্থার তথ্য অনুযায়ী—

  • প্রথম দিনে আয়: ₹২.১৮ কোটি
  • দ্বিতীয় দিনে আয়: ₹৩.০৮ কোটি
  • তৃতীয় দিনে আয়: ₹১.৮৮ কোটি
  • চতুর্থ দিনে আয়: ₹৩.০২ কোটি

অর্থাৎ মাত্র কয়েক দিনেই ছবিটি বলিউড এবং দক্ষিণী প্রতিদ্বন্দ্বী ছবির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে। যদিও ছবির আয় কতটা ‘অর্গ্যানিক’, তা নিয়ে প্রশ্ন উঠেছে সিনেপাড়ায়। তবে দর্শকের উচ্ছ্বাসই প্রমাণ করছে, দেশু জুটির (দেব-শুভশ্রী) কেমিস্ট্রি এখনও সমান জনপ্রিয়।

আরও পড়ুন: Subhashree Ganguly: দীপিকার মতোই শুভশ্রীর ঘাড়ের ট্যাটু নিয়ে চর্চা

Image source-Google

By Torsha