টলিউডে এবার উৎসবের আবহ। কৌশিক গঙ্গোপাধ্যায়ের (Kaushik Ganguly) পরিচালনায় দেব-শুভশ্রী অভিনীত *‘ধূমকেতু’* মুক্তির পর মাত্র তিন দিনেই বক্স অফিসে ৭ কোটির ব্যবসা করেছে। তৃতীয় দিন রবিবারেই ছবির কালেকশন দাঁড়িয়েছে ১.৮৭ কোটিতে, আর সেই সঙ্গে বাংলা ছবির নতুন মাইলফলক স্পর্শ করেছে এই ছবি।

 

শুধু তাই নয়, বাংলার ৩৫০-রও বেশি সিনেমাহলে চলছে হাউসফুল শো। দর্শকের এই অভূতপূর্ব ভালোবাসায় আপ্লুত টিম *‘ধূমকেতু’*। রবিবার সকালে ভক্তদের ধন্যবাদ জানিয়ে সুপারস্টার দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, **“বাংলা ছবির নতুন ইতিহাস গড়ার জন্য ধন্যবাদ।”**

 

প্রথম দিনেই *‘ধূমকেতু’* ২.১০ কোটির ব্যবসা করে বলিউড ও দক্ষিণী সিনেমার বড় বাজেটের ছবিকে টক্কর দিয়েছিল। দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় ৩.০২ কোটি। আর টানা তিন দিনেই ৭ কোটির সাফল্য ছুঁয়ে টলিউডকে দিল এক নতুন আশা।

আরও পড়ুন: Dev: ধূমকেতুর সাফল্যে দর্শকদের কি বার্তা দিলেন দেব?

Image source-Google

By Torsha