বাঙালি মানেই তাদের খাবারের মেনুতে মাছ, মাংস আর ডিমের কোনো না কোনো কিছু থাকতেই হবে।
এর মধ্যে যেকোনো একটা না থাকলে যেনো তাদের খাওয়াটাই সম্পূর্ণ হয়না।
তাই এবার স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন চাপড়ঘণ্ট।
এটি এমন একটি রেসিপি (Recipe) যা সহজে বানানো সম্ভব এবং একইসাথে মুখোরোচক।
চলুন তাহলে দেখে নিই কিভাবে তৈরি করবেন এই রেসিপি (recipe)।
যা যা লাগবে
১ কাপ মটর ডাল
১ কাপ মুগ ডাল
৩ গাঁট মতো আদা
৬টি কাঁচালঙ্কা চেরা
২টি আলু
৩টি পটল
২টি ঝিঙে
২টি করোলা বা কাঁকরোল
১০০ গ্রাম কুমড়ো
১টি ছোট বেগুন
২টি শুকনো লঙ্কা
১ চা চামচ পাঁচফোড়ন
২টি তেজপাতা
১ টেবিল চামচ সর্ষে
২ টেবিল চামচ পোস্ত
২ টেবিল চামচ ঘি
আধ কাপ সর্ষের তেল
২ কাপ গরম জল
স্বাদ মতো নুন এবং চিনি
কী ভাবে বানাবেন?
সমস্ত সব্জি ভাল ভাবে ধুয়ে টুকরো করে কেটে নিন। সর্ষে এবং পোস্ত সামান্য নুন দিয়ে বেটে নিন। মটর ডাল এবং মুগ ডাল ভাল ভাবে ধুয়ে ভিজিয়ে রাখুন অন্তত ঘণ্টা চারেক।
ভোজানো ডাল এক গাঁট আদা, দু’টি কাঁচালঙ্কা সামান্য নুন দিয়ে বেটে নিন। এই বাটা খুব মিহি হবে না। সামান্য দানা দানা রাখতে হবে। এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে ওই মিশ্রণ দিয়ে একটি চ্যাপ্টা আকৃতির বড়া বানিয়ে তেলে ছাড়ুন। এগুলিই চাপড়। লালচে রং ধরলে চাপড়গুলি তুলে নিন। ছুরি দিয়ে অর্ধেক করে কেটে এক পাশে সরিয়ে রাখুন।
ওই কড়াইয়েই তেলে তেজপাতা, শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন দিয়ে সুগন্ধ বেরোলে দিন চেরা কাঁচা লঙ্কা এবং বাকি আদা বাটা। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে প্রথমে দিন টুকরো করে কেটে নেওয়া আলু। খানিক ক্ষণ নাড়াচাড়া করার পরে একে একে দিন কাঁকরোল/ করলা, পটল কুমড়ো, ঝিঙে, বেগুন। ভাল ভাবে ভাজুন। নুন দিয়ে আর এক বার নাড়াচাড়া করে নিয়ে ২ কাপ গরম জল ঢেলে চাপা দিয়ে রাখুন মিনিট তিনেক। জল ফুটে উঠলে উপরে দিন সর্ষে-পোস্ত বাটা, সামান্য চিনি এবং ভেঙে রাখা চাপড়।
মশলায় পুরোটা ভাল ভাবে নাড়াচাড়া করে নিয়ে উপরে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। মাখোমাখো হলে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।
আরো পড়ুন: Kunal Ghosh: সিবিআইয়ের নাম জড়িয়ে অপপ্রচার? কড়া আইনি পদক্ষেপে কুণাল ঘোষ
Image source-Google