পরোটা (Paratha) মানেই তেল-চুপচুপে অস্বাস্থ্যকর খাবার— এই ধারণা এখন বদলাচ্ছে। সঠিক উপকরণ দিয়ে বানানো হলে পরোটা হতে পারে পুষ্টিকর ও ওজন কমানোর উপযোগীও। বিশেষ করে ছানা ও জোয়ারের আটা দিয়ে বানানো থেচা পরোটা (Paratha) একদিকে যেমন প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর, তেমনি আছে কমপ্লেক্স কার্বোহাইড্রেট যা ওজন ঝরাতে সাহায্য করে।

পুষ্টিগুণ:

* ছানায় রয়েছে উচ্চমাত্রার প্রোটিন।

* থেচা চাটনির চিনেবাদামে আছে প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট।

* রসুন ওজন কমাতে সহায়ক।

* কাঁচা লঙ্কার ভিটামিন সি বিপাকের হার বাড়ায়।

* তেলের বদলে ব্যবহার হয়েছে ঘি, যা তুলনামূলক স্বাস্থ্যকর।

সপ্তাহে দুই-তিন দিন প্রাতঃরাশ বা টিফিনে এই থেচা পরোটা খেলে শরীর পাবে পুষ্টি, ওজনও নিয়ন্ত্রণে থাকবে।

উপকরণ

* ১ চা চামচ মৌরি

* ১ চা চামচ গোটা জিরে

* ¼ কাপ চিনেবাদাম

* ১২ কোয়া রসুন

* ৮টি কাঁচা লঙ্কা

* ২০০ গ্রাম বাড়িতে তৈরি ছানা

* ৩ কাপ জোয়ারের আটা বা লাল আটা

* স্বাদমতো নুন

* প্রয়োজনমতো ঘি

প্রস্তুত প্রণালি

১. কড়াইয়ে ঘি গরম করে মৌরি, জিরে, চিনেবাদাম, রসুন, কাঁচা লঙ্কা ও সামান্য নুন দিয়ে হালকা ভেজে নিন। ঠান্ডা হলে সব একসঙ্গে বেটে থেচা চাটনি বানান।

২. থেচা চাটনির সঙ্গে ছানা মিশিয়ে পুর তৈরি করুন।

৩. আটা মেখে মাঝারি লেচি কেটে হাতে বেলে নিন, পুর ভরে আবার বেলুন।

৪. গরম তাওয়ায় প্রথমে শুকনো সেঁকে তারপর ঘি দিয়ে দুই পিঠ ভেজে নিন।

গরম গরম থেচা পরোটা পরিবেশন করুন আচার, রায়তা বা পছন্দের তরকারির সঙ্গে।

আরও পড়ুন: Soumitrisha Kundu: সৌমিতৃষার ‘জাদু মিঠাই’— সুস্বাদে পিসিওডি নিয়ন্ত্রণের গোপন রেসিপি

Image source-Google

 

By Torsha