আরজিকরের (RG Kar Case) নির্যাতিতা চিকিৎসক অভয়া সরকারের বাবার সাম্প্রতিক মন্তব্য ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। বিশেষ করে ৯ আগস্ট বিজেপির ‘নবান্ন অভিযান’ (Nabanna Abhijan) কর্মসূচিকে কেন্দ্র করে অভয়ার বাবার এক বিস্ফোরক দাবি ঘিরে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। তিনি ওই মন্তব্যকে ‘মিথ্যাচার’ ও ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ বলে কটাক্ষ করেছেন এবং পাল্টা আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন।

উল্লেখ্য, একাধিক সংবাদমাধ্যমে অভয়ার বাবা দাবি করেন যে, সিবিআই নাকি তদন্তে গাফিলতি করেছে এবং রাজ্য সরকার ও কুণাল ঘোষ ওই তদন্ত ‘সেটল’ করেছেন। এই অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়ে কুণালের (Kunal Ghosh) পক্ষ থেকে তাঁর আইনজীবী অয়ন চক্রবর্তী অভয়ার বাবাকে একটি আইনি নোটিস পাঠিয়েছেন। নোটিসে বলা হয়েছে, তিনি যেন চার দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চান, না হলে আদালতে হাজির হয়ে তাঁর অভিযোগের যথাযথ প্রমাণ দিতে হবে।

কুণাল ঘোষ (Kunal Ghosh) সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে নিজেই মুখ খোলেন। তাঁর দাবি, “সমবেদনা থাকলেও মিথ্যার প্রতিবাদ করতেই হবে। যিনি যা বলছেন, তার দায় তাঁকেই নিতে হবে। অপ্রমাণিত অভিযোগ করে শুধু রাজনৈতিক প্রচার চালানো চলবে না।”

প্রসঙ্গত, অভয়ার মাকে বিজেপি কর্মীরা ধাক্কা দিয়েছেন বলে কুণাল একটি ভিডিও প্রকাশ করেছিলেন। পরবর্তীতে সেই ভিডিও স্বয়ং অভয়ার বাবাই কুণালের কাছে মেসেজ করে চেয়েছিলেন। অথচ সেই ব্যক্তিই পরবর্তীতে সংবাদমাধ্যমে ভিন্ন কথা বলেন, যা ঘিরে বিভ্রান্তি তৈরি হয়।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, সিবিআই ও রাজ্য সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে চক্রান্ত হলে, তা রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকেই প্রতিহত করা হবে। কুণাল ঘোষের এই আইনি পদক্ষেপ, বিজেপির অপপ্রচারকে রুখতে তৃণমূলের সুসংগঠিত প্রতিক্রিয়ারই অঙ্গ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: Mamata Banerjee: রাজ্যে আসছে ‘দুর্গা অঙ্গন’, বাংলার সংস্কৃতিকে সম্মান জানাতে মমতার নতুন পদক্ষেপ

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours