বলিউডে ক্যাটরিনা কাইফ (Katrina Kaif) শুধু তাঁর অভিনয়ের জন্যই নন, তাঁর ঝলমলে ত্বক ও একঢাল মসৃণ চুলের জন্যও বরাবর প্রশংসিত। পারফেক্ট স্কিন ও হেয়ার লুকে মোহিত হন অসংখ্য অনুরাগী। অনেকেই ভাবেন, হয়তো দামী পার্লার ট্রিটমেন্ট কিংবা বিলাসবহুল কসমেটিক্সের জোরেই এমন সৌন্দর্য। কিন্তু বাস্তব চিত্র অনেকটাই ভিন্ন। ক্যাটরিনার মতে, তাঁর রূপচর্চার গোপন রহস্য লুকিয়ে আছে শাশুড়িমায়ের হাতে তৈরি ঘরোয়া তেলে।
একাধিক সাক্ষাৎকারে ক্যাটরিনা (Katrina Kaif) জানিয়েছেন, ভিন্ন সংস্কৃতিতে বড় হলেও তিনি তাঁর শাশুড়ির খুবই কাছের। ভিকি কৌশলের মা, মানে তাঁর শাশুড়িই নাকি তাঁর চুলের বিশেষ যত্ন নেন। শুধু যত্নই নন, নিজে হাতে বানিয়ে দেন এক বিশেষ ভেষজ তেল, যা নিয়মিত ক্যাটরিনার চুলে ব্যবহার করা হয়।
এই তেল তৈরি হয় একেবারেই প্রাকৃতিক উপাদানে। ক্যাটরিনা জানান, এতে থাকে আমলকি, পেঁয়াজ, অ্যাভোক্যাডো এবং বিভিন্ন এসেনশিয়াল অয়েলের সংমিশ্রণ। এই তেল নিয়মিত মাথার তালুতে মালিশ করলে চুলের রুক্ষতা দূর হয়, বৃদ্ধি পায় চুলের গতি এবং কমে চুল পড়ার সমস্যা।
কাজের খাতিরে ক্যাটরিনাকে প্রতিনিয়ত নানা ধরনের হেয়ারস্টাইল করতে হয়। তাপ, কেমিক্যাল আর স্টাইলিং প্রোডাক্টে চুল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। কিন্তু তাঁর শাশুড়ির বানানো এই ঘরোয়া তেলই নাকি তাঁর চুলকে রক্ষা করে। ক্যাটরিনার মতে, ‘‘এই তেল না থাকলে আমার চুল এত সুন্দর থাকত না। পুরো কৃতিত্ব আমার শাশুড়ির।’’
আজকের দিনে যেখানে সৌন্দর্যচর্চা মানেই দামী প্রোডাক্ট আর পার্লার ট্রিটমেন্ট—সেখানে ক্যাটরিনার এই স্বীকারোক্তি প্রমাণ করে, ঘরোয়া উপায়েও সম্ভব প্রাকৃতিক সৌন্দর্য বজায় রাখা। আর এই ঘরোয়া ভেষজ তেলের রেসিপি হয়ে উঠতে পারে আপনারও চুলের যত্নে নতুন ভরসা।
Image source-Google
আরও পড়ুন: Sara Sengupta: সাহসী সারার পোস্ট ঘিরে জল্পনা, প্রেম নাকি বন্ধুত্ব?