তারকা সন্তান মানেই সর্বক্ষণ নজরে থাকা জীবন। এ বার সোশাল মিডিয়ার একটি পোস্টে লাইক দিয়ে বিতর্কের কেন্দ্রে জাহ্নবী কাপুর।
সম্প্রতি একটি জীবনদর্শনমূলক ইনস্টাগ্রাম পোস্টে লাইক করেন জাহ্নবী (Jahnvi Kapoor), যেখানে লেখা ছিল, *”বয়স বাড়লে বোঝা যায়, পরিবারের একাংশ মানসিকভাবে অসুস্থ। পারফেক্ট পরিবার বলে কিছু হয় না।”* পোস্টটিতে ‘টক্সিক পরিবারের সদস্য’ নিয়ে উল্লেখও ছিল। নেটিজেনদের মতে, এটি ইঙ্গিতপূর্ণ—জাহ্নবী কি তবে নিজের সৎ ভাইবোন অর্জুন ও অনসূলাকেই লক্ষ্যবস্তু করলেন?
এই লাইক ভাইরাল হতেই নেটপাড়ায় প্রশ্ন উঠেছে—পুরনো পারিবারিক টানাপোড়েন কি এখনও রয়ে গেছে? স্মরণযোগ্য, বনি কাপুরের প্রথম পক্ষের সন্তান অর্জুন ও অনসূলা এবং দ্বিতীয় পক্ষের জাহ্নবী-খুশির মধ্যে সম্পর্ক বরাবরই আলোচনার বিষয়। যদিও শ্রীদেবীর মৃত্যুর পর দুই পক্ষ কাছাকাছি এসেছিলেন।
অর্জুন নিজে একাধিকবার বলেছেন, তাঁর শৈশবে বাবার দ্বিতীয় বিবাহ মানসিকভাবে তাঁকে প্রভাবিত করেছিল। অন্যদিকে, অতীতে জাহ্নবীও (Jahnvi Kapoor) সম্পর্ক স্বাভাবিক করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন।
তবে এই সাম্প্রতিক ‘লাইক’ জল্পনার আগুনে ঘি ঢেলেছে। জাহ্নবী যদিও এ নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
আরও পড়ুন: Priyanka Mitra: বর্ষায় বিয়ে নয়, আসল সত্যি জানালেন প্রিয়াঙ্কা মিত্র
Image source-Google