টেলিপাড়ায় হইচই— বিয়ে সেরে ফেললেন অভিনেত্রী প্রিয়াঙ্কা মিত্র? সামাজিক মাধ্যমে লাল বেনারসী, গয়না আর সিঁদুররাঙা সিঁথিতে ছবির পরেই জল্পনা আরও বাড়ে। কেউ বলছেন, চুপিচুপি সাতপাকে বাঁধা পড়েছেন অভিনেতা শুভ্রজিৎ সাহার সঙ্গে। কিন্তু আদতে কি তাই?

আনন্দবাজার অনলাইনের তরফে প্রশ্ন করা হলে হাসিমুখে প্রিয়াঙ্কা (Priyanka Mitra) জানালেন, “এই মুহূর্তে আমাদের বিয়ে হয়নি, বরং ভুয়ো খবরে আমি নিজেও অবাক।” তিনি আরও যোগ করেন, “একটি বিজ্ঞাপনী ছবিতে শুভ্রজিতের সঙ্গে অভিনয় করছি, সেখানে বিয়ের দৃশ্য রয়েছে। সেটারই ছবি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে।”

 

তবে বাস্তবে বিয়ে যে খুব দূরে নয়, সে কথাও স্বীকার করেছেন তিনি। গত শীতেই আইনি বিয়ে এবং আশীর্বাদ হয়ে গিয়েছে। আগামী বছরের শুরুতেই ধুমধাম করে বিয়ে করবেন তাঁরা। প্রিয়াঙ্কা (Priyanka Mitra) বলেন, “শুধু অভিনয়ের খাতিরে সিঁদুর দিয়েছি— আসলে তা ছিল আবির। শুটিংয়ের অংশমাত্র।”

 

এই মুহূর্তে অভিনেত্রী ব্যস্ত দুই জনপ্রিয় ধারাবাহিকে— ‘রাজ রাজেশ্বরী রাণী ভবানী’-তে খলচরিত্র ‘পরমেশ্বরী’, আর ‘কোন সে আলোর স্বপ্ন নিয়ে’-তে দ্বিতীয় নায়িকার ভূমিকায়। তার মধ্যেই শুরু হয়েছে বিয়ের প্রস্তুতিও। প্রথম তালিকায় জায়গা পেয়েছে সোনার কাজ করা শাঁখা-পলা।

 

প্রিয়াঙ্কার কথায়, “লাল বেনারসী, ফুল, সোনা, চন্দন— সব কিছু ঠিকঠাক হবে। নিয়ম মেনে বিয়ের সব আচার-অনুষ্ঠান পালন করব।”

তাই, সিঁদুর-সাজে ছবি দেখে যতই মনে হোক বিয়ে সেরে ফেলেছেন প্রিয়াঙ্কা— আসল বিয়ে এখনও বাকি। অভিনয়ের ছলেই এই ভ্রান্তি!

আরও পড়ুন: Kiara Advani: সন্তানের আগমনে খুশির হাওয়া: কন্যাসন্তানের মা হলেন কিয়ারা, পাশে সিদ্ধার্থ

Image source-Google

By Torsha