রামের চরিত্রে রণবীর কপূরের অভিনয় ঘিরে শুরু হয়েছে বিতর্ক। নেটদুনিয়ার একাংশ বলছে, যিনি গোমাংস খান, তিনি কীভাবে রামের চরিত্রে অভিনয় করতে পারেন!
এই বিতর্কের সূত্রপাত এক পুরনো সাক্ষাৎকারকে ঘিরে। ২০১১ সালে রণবীর বলেছিলেন, “আমি গোমাংস খেতে ভালবাসি।” সেই মন্তব্য ঘিরেই আজ তাঁর চরিত্র নির্বাচন নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।
সম্প্রতি সামাজিক মাধ্যমে রণবীর ও সাই পল্লবীর একটি ছবি পোস্ট করে লেখা হয়, “গোমাংস খাদক রামের চরিত্রে!” এই পোস্টের পাল্টা প্রতিক্রিয়া দেন গায়িকা চিন্ময়ী শ্রীপদা। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, “যে দেশে ধর্ষক বাবাজি প্যারোলে বেরিয়ে ভোটে দাঁড়ায়, সেখানে কে কী খাচ্ছে, সেটাই সবচেয়ে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।”
রণবীর অবশ্য এর আগে জানিয়েছিলেন, রামের চরিত্রে অভিনয়ের আগে তিনি নিরামিষ খেতে শুরু করেন। তাতেও বিতর্ক থামেনি।
এই ছবিতে সীতার চরিত্রে থাকছেন সাই পল্লবী, লক্ষ্ণণের ভূমিকায় রবি দুবে, এবং রাবণের চরিত্রে থাকছেন যশ।
আরও পড়ুন: TRP: প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি তালিকা
Image source-Google