সইফ আলি খান ও অমৃতা সিংহের কন্যা সারা আলি খান (Sara Ali Khan) বলিউডে পা দিয়েই নজর কেড়েছিলেন দর্শকের। প্রথম ছবির পরই রাতারাতি হয়ে ওঠেন সংবাদমাধ্যমের প্রিয় মুখ। কিন্তু সময় যত গিয়েছে, একের পর এক ট্রোল ও সমালোচনার মুখে পড়তে হয়েছে সারাকে।

 

সারার অভিনীত ছবি Box Office-এ সাফল্য না পাওয়ায় তাঁকে নিয়ে তৈরি হয়েছে মিম। কখনও সংলাপ বলার ভঙ্গি, কখনও পোশাক বা তাঁর ধর্মবিশ্বাস— সবেতেই একাংশ ভুল খুঁজে চলেছে।

 

এই অব্যাহত সমালোচনা যতটা না সারাকে (Sara Ali Khan) কষ্ট দেয়, তার থেকেও বেশি আঘাত পান তাঁর মা অমৃতা সিংহ।

 

ইনস্টাগ্রামে বরাবরই সক্রিয় সারা। নিত্য নতুন ছবি ও ভিডিও পোস্ট করে অনুরাগীদের সঙ্গে যুক্ত থাকেন তিনি। যদিও নানা বিতর্ক ঘিরে গত এক বছর তাঁর নাম উঠে এসেছে ট্রোলের শিরোনামে।

 

সারা জানিয়েছেন, তিনি নিজে সমালোচনা মেনে নিতে পারেন, কিন্তু তাঁর মা সব মন্তব্য পড়ে ফেলেন। সেগুলোই মনের উপর প্রভাব ফেলে, যদিও অমৃতা তা প্রকাশ করেন না।

 

এই কারণেই মাকে সামাজিক মাধ্যমে ‘ব্লক’ করে রাখার ইচ্ছা প্রকাশ করেছেন সারা— যাতে অপ্রিয় মন্তব্য থেকে অন্তত মা দূরে থাকেন।

আরও পড়ুন: Parambrata Chatterjee: বাবা হওয়ার পর প্রথম জন্মদিন, সন্তানের সঙ্গেই দিন কাটিয়েছেন পরমব্রত

Image source-Google

By Torsha