কিরণ রাওয়ের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর গৌরী স্প্র্যাটের প্রেমে মজেছেন আমির খান। প্রেমিকার প্রতি একেবারে চোখে হারানো ভালোবাসা তাঁর। যদিও কিরণকে ছাড়ার পর ফাতিমা সানা শেখের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল। আমিরের কন্যা আইরা খানের সঙ্গেও ছিল ফাতিমার ঘনিষ্ঠ সম্পর্ক। কিন্তু গৌরী জীবনে আসার পর ফাতিমার (Fatima Sana Shaikh) সঙ্গে দূরত্ব তৈরি হয় আমিরের।
এদিকে বলিপাড়ায় নতুন গুঞ্জন— বিজয় বর্মার জীবনে তমন্না ভাটিয়া এখন অতীত, তিনি নাকি এখন আমিরের প্রাক্তন ফাতিমার প্রেমে মজেছেন। তাঁদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে, যা ঘনিষ্ঠতার জল্পনাকে আরও জোরালো করেছে।
তবে সম্প্রতি ‘ইন দিনো মেট্রো’ ছবির এক সাংবাদিক বৈঠকে ফাতিমাকে এই সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, “আমি একেবারে সিঙ্গল। ভাল ছেলে আজকাল কোথায়!”
যদিও বিজয়-তমন্না সম্পর্কে ভাঙনের জল্পনার মাঝেও দোল উৎসবে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল। যদিও তাঁরা একই বাড়িতে ছিলেন, কিন্তু উদ্যাপন করেছেন আলাদা ভাবে। বিচ্ছেদের পরেও বিজয়ের জ্যাকেট গায়ে জড়িয়ে ঘুরতে দেখা গিয়েছে তমন্নাকে।
সব মিলিয়ে প্রেমের এই জটিল সমীকরণে প্রশ্ন থেকেই যাচ্ছে— পুরনো সম্পর্কের ছায়া পেরিয়ে কি সত্যিই নতুন প্রেমের পথে হাঁটছেন বিজয় ও ফাতিমা (Fatima Sana Shaikh)?
আরও পড়ুন: Sara Ali Khan: ট্রোলের মুখে সারা, মাকে ব্লক করতে চান সমাজমাধ্যমে!
Image source-Google