এ বছর পরমব্রত চট্টোপাধ্যায়ের (Parambrata Chatterjee) জন্মদিন যেন আরও একটু বিশেষ। কারণ, বাবা হওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। তাই জন্মদিনের সংজ্ঞাও এবার একেবারে বদলে গিয়েছে।

 

সদ্যোজাত সন্তানকে ঘিরেই এখন পরমব্রত ও পিয়া চক্রবর্তীর দিনরাত্রি। জন্মদিন নিয়ে তেমন কোনও আলাদা পরিকল্পনাও রাখেননি তাঁরা। পিয়া জানান, “এ বছর শুধু ভাবছি কীভাবে রাতে একটু ঘুমোনো যাবে! জন্মদিন বিশেষ তো বটেই, তবে কোনও জাঁকজমক নয়।”

 

পরমব্রত (Parambrata Chatterjee) নিজেও আগেই জানিয়েছিলেন, সন্তান হওয়ার পর তিনি পিতৃত্বকালীন ছুটিতে থাকবেন। সেই মতোই জন্মদিনে বাড়িতেই সময় কাটিয়েছেন তিনি। শুধু একটি সামাজিক কাজের জন্যই বেরিয়েছেন কিছু সময়ের জন্য।

 

পিয়ার কথায়, “আজকের দিনটা কেটে যাবে খুদের সঙ্গে কথা বলেই। বিকেলে হয়তো কয়েকজন কাছের বন্ধু আসবেন। এতটুকুই পরিকল্পনা।”

 

জন্মদিনে বাবাকে নাকি শুভেচ্ছাও জানিয়েছে ছোট্ট সদস্য! পিয়া হাসতে হাসতে বলেন, “মজা করে পুচকেকে জিজ্ঞেস করেছিলাম, ‘বাবাকে শুভেচ্ছা জানিয়েছ?’ তখন সেও হাত-পা নেড়ে তার প্রতিক্রিয়া দিয়েছে। এই ভাবেই আনন্দেই কেটে যাচ্ছে দিনটা।”

 

পিতৃদিবসে সন্তানের হাতের ছবি পোস্ট করে পরমব্রত লিখেছিলেন, “পিতৃত্ব নিঃশব্দ এক দায়িত্ব, যা বোঝার চেষ্টা করছি প্রতিটি মুহূর্তে। ঠিক যেমন আমার বাবাও করে গিয়েছিলেন।”

এই জন্মদিন তাই পরমব্রতের জীবনে এক অন্যরকম আবেগের ছোঁয়া নিয়ে এল।

আরও পড়ুন: Sonakshi Sinha: পাক শিল্পীদের কড়া জবাব সোনাক্ষীর: “আমিও দেশের সিদ্ধান্তের পক্ষেই”

Image source-Google

By Torsha