বয়স ৫১ হলেও মালাইকা অরোরার (Malaika Arora) রূপে যেন বয়সের ছায়া পড়েনি। সৌন্দর্য ও ফিটনেসের প্রতি বরাবরই সচেতন তিনি। সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের মেকআপের আগে ত্বকচর্চার ছয়টি ধাপ ভাগ করে নিলেন অভিনেত্রী।

তাঁর মতে, মেকআপের আগে নগ্ন ত্বকে পণ্য ব্যবহার না করে সঠিকভাবে ত্বক প্রস্তুত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কী কী করেন মালাইকা (Malaika Arora)?

১. ফেস মিস্ট: হাইড্রেটিং ফেস মিস্ট দিয়ে ত্বককে আর্দ্র করে তোলেন। এটি মেকআপের বেস হিসেবে গুরুত্বপূর্ণ।
২. জ়েড রোলার: মুখে মাসাজ করেন, যাতে রক্ত সঞ্চালন ভাল হয় ও ফোলাভাব কমে।
৩. গুয়া শা: চোখের নিচে আলতো করে মাসাজ করেন—ত্বক হয় টোনড ও টানটান।
৪. চোখের প্যাচ: ঠান্ডা আই প্যাচ ব্যবহার করে চোখের ক্লান্তি ও ফোলাভাব কমান।
৫. ময়েশ্চারাইজ়ার: মুখের সঙ্গে গলাতেও ময়েশ্চারাইজ়ার লাগিয়ে ত্বক মসৃণ রাখেন।
৬. লিপ বাম: ঠোঁট আর্দ্র রাখতে মেকআপের আগে লিপ বাম ব্যবহার করেন।

আরও পড়ুন: Digha Jagannath Temple: দিঘার জগন্নাথধামের মহাপ্রসাদ এবার পৌঁছে যাবে বাংলার ঘরে ঘরে – রেশন কার্ডেই মিলবে এই পবিত্র প্রসাদ

Image source-Google

By Torsha