নতুন বছরে রিলিজ হয়েছে ‘অমরসঙ্গী’ যেখানে জুটি বাঁধছেন সোহিনী (Sohini Sarkar) এবং বিক্রম। এই সেট থেকেই শুরু হয় শোভন ও সোহিনীর প্রেম এবং সেখান থেকে নিয়ে। আনন্দবাজারকে নায়িক জানান, ‘এই ছবিটার সময়ই শোভনের সঙ্গে আলাপ, প্রেম। ইনফ্যাক্ট বিক্রমই প্রথম জানতে পেরেছে আমাদের প্রেমটার কথা’। বিক্রম ফাঁস করলেন, এই ছবির স্ক্রিপ্ট রিডিং সেশনে নাকি সোহিনীর অপেক্ষায় বাইরে দাঁড়িয়ে থাকতেন শোভন। বিক্রম এখনও খুঁজে চলেছেন নিজের অমরসঙ্গী। সোহিনী অবশ্য এখন বিবাহিত। নায়িকার কথায়, ‘অল্পদিনের পরিচয়ে প্রেম, তারপরেই বিয়ে করে নিয়েছি। তাই আমার প্রেমটা এখনই হচ্ছে।’
কেমন কাটছে শোভন-সোহিনীর দাম্পত্য? সোহিনী (Sohini Sarkar) বললেন, ‘এখনই বেশি কিছু বলব না। কয়েকটা বছর যাক’। তবে শাশুড়ি মায়ের সঙ্গে নিজের সমীকরণ নিয়ে বলতে গিয়ে সোহিনী বললেন, ‘আমার সংসারে শাশুড়ি-বৌমার রসায়নটা আলাদা। বাড়ি ফিরে ফ্রিজের কোন তাকে কী আছে, কী রান্না হল সেই নিয়ে আমি জিজ্ঞাসাবাদ শুরু করেদি। এই বাড়িতে আমার মা, আর ওই বাড়িতে আমার শাশুড়িমা আমাকে ভয় পায়। শোভন তো বলে কে শাশুড়ি, কে বউমা বোঝবার উপায় নেই’।
অমরসঙ্গী সিনেমায় প্রাক্তনের সাথে পুনরায় সম্পর্ক স্থাপনের গল্প দেখানো হয়েছে। কিন্তু এই নিয়ে সোহিনীর কি মতামত? তিনি জানিয়েছেন, ‘পুরনো কোনও কিছু আমি আঁকড়ে বাঁচতে পছন্দ করি না। যা গিয়েছে, তা যাক। যা হয়েছে, সেটা আমাদের দু’জনের জন্যই ভাল। দেখুন, কী কারণে বিচ্ছেদ হয়েছে, তার উপর নির্ভর করে বন্ধুত্ব থাকবে কি না।’ আরো বলেন তিনি যে অনেক প্রক্তনের সাথেই তার বন্ধুত্ব রয়েছে তবে সম্পর্ক যদি তিক্ততা থেকে শেষ হয়, তাহলে কোনওদিন প্রাক্তনকে হয়তো ক্ষমা করতে পারবেন না সোহিনী।
আরও পড়ুন: Recipe: কিভাবে বানাবেন ভোগের খিচুড়ি?
Image source-Google