তমন্না ভাটিয়া বর্তমানে সিনেমা জগতে অন্যরকম সেনসেশন তৈরি করেছেন। তার রূপের জাদুতে মজেছেন সব বয়সী পুরুষ। এবার নিজের রূপের গোপন চাবিকাঠি জানালেন তমন্না (Tamanna Bhatia)।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তমন্না বলেন, “আমি আমার নিজের শরীরকে ভালবাসি। দিনের শেষে আমি স্নান করি এবং নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। শুনে হয়তো অদ্ভুত লাগতে পারে। কিন্তু কেন করব না? আমি জানি, প্রতি দিন কতটা পরিশ্রম করতে হয়। তাই দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, গোটা দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।”
শরীরকে ভালোবাসার কথা আগেও বলেছেন তমন্না (Tamanna Bhatia)। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে বলেছিলেন, “একটা সময়ে আমি ভাবতাম, রোগা হলেই সুন্দর দেখতে লাগে। কিন্তু পরে বুঝলাম, আমার সত্যিই এর থেকে কোনও ভাল অনুভূতি হয় না। আসলে রোগা হওয়ার সঙ্গে ভাল অনুভূতির কোনও সম্পর্কই নেই।”
আরও পড়ুন: Sohini Sarkar: অমরসঙ্গীর সেট থেকেই শুরু হয় শোভন ও সোহিনীর প্রেম
Image source-Google