আদিত্যের সাথে সম্পর্ক ভেঙেছে অনন্যার (Ananya Pandey)। একলা সময়টা মূলত বন্ধুবান্ধবদের সাথেই কাটিয়েছেন তিনি। তবে মনের মানুষকে খুঁজে পেতে বেশি সময় লাগেনি অনন্যার। অনন্ত ও রাধিকার বিয়েতেই মনের মানুষকে খুঁজে পেয়েছেন তিনি।

ঘনিষ্ঠ সূত্রের কথায়, “ক্রুজ় পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওঁদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু’জন পরস্পরকে জানার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভাল বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। অম্বানীদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত তিনি।”

অনন্যার (Ananya Pandey) ঘনিষ্ঠ সূত্র বলেন, “বিয়েতে অনন্যা সকলের সঙ্গে ‘পার্টনার’ ওয়াকারের পরিচয় করিয়ে দিয়েছিলেন। কোনও রাখঢাক ছিল না। প্রেমের গানের সঙ্গে দু’জন নাচছিলেন। উপস্থিত বহু মানুষ ওঁদের দেখেছেন একসঙ্গে। তবে এখনই সবটা ঘোষণা করার জায়গায় পৌঁছয়নি।”

অনন্ত ও রাধিকার বিয়েতে মন খুলে নাচতে দেখা গিয়েছিল অনন্যাকে। তার পাশে সবসময় ছিলেন ইন্ডিয়ান ক্রিকেটার হার্দিক পাণ্ড্য। দুজনের প্রেম নিয়ে অনেক গুঞ্জন শোনা গিয়েছিল সেই সময়।

তবে অবশেষে নিজের মনের মানুষকে খুঁজে পেয়েছেন অনন্যা। তবে সম্পর্কে সিলমোহর কবে দেন সেটাই এখন দেখার।

আরো পড়ুন: Farha Khan: সলমন খানকে নাচ শেখাতে গিয়ে কি অবস্থা হয়েছিল ফারহা খানের?

Image source-Google

By Torsha