বলিউডের ভাইজান হলেন সলমন খান (Salman Khan) যার ছবি মুক্তি পেলেই প্রেক্ষাগৃহে হইচই লেগে যায় দর্শকদের। কিন্তু এক সময় নাকি একেবারেই নাচতে পারতেন না ভাইজান। তাকে নাচ শেখাতে গিয়ে কালঘাম ছুটেছিল কোরিওগ্রাফার ও পরিচালক ফারহা খান (Farha Khan)।

একটি রিয়েলিটি শোতে এসে ফারহা বলেছিলেন, “প্রথম দিকের একটি ছবিতে সলমনকে নাচ শেখানোর কথা ছিল আমার। চার ঘণ্টা ধরে আমি চেষ্টা করেছিলাম। তার পরে আমি হাল ছেড়ে দিই। কাঁদতে কাঁদতে পালিয়ে যাই।”

ফারহা (Farha Khan) নাকি সেই সময়ে মনে মনে ভেবেছিলেন, “কেউ তোমায় নাচ শেখাতে পারবে না। তুমি নাচের কিছুই জানো না।” কিন্তু তারপরে ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে সলমনকে নাচতে দেখে অবাক হয়েছিলেন তিনি। ফারহা বলেন, “আমি চমকে গিয়েছিলাম ওই ছবিতে নির্মাতারা সলমনকে নিয়েছেন শুনে। ছবিতে ওর অভিনয় দেখে আরও বেশি অবাক হই। সত্যিই ও অসাধারণ অভিনয় করেছিল।”

আরও পড়ুন: Recipe: স্বাদ বদলাতে বাড়িতে বানিয়ে নিন ইলিশ মাছের খিচুড়ি

Image source-Google

By Torsha