স্বাস্থ্য বিধি মেনে হাসপাতালে বসেই মাধ্যমিক পরীক্ষা দিল কোভিড আক্রান্ত এক ছাত্র! মহিষাদলবাসি ছাত্র হাসপাতালে পরীক্ষার সুবিধা পেয়ে কার্যত আপ্লুত!
নতুন বছর থেকেই ফের নতুন ভ্যারিয়েন্ট জেএন.১ নিয়ে মাথাচাড়া দিচ্ছে করোনা। গত কয়েক দিনের নিরিখে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯৬ জন। ঠিক সেই ভাবে বঙ্গের মাটিতেও থাবা বসাতে ছাড়ছে না করোনা।
এই আবহে আজ থেকে শুরু হল মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, শুক্রবার সকাল ১০ টা থেকে ১টা পর্যন্ত হল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার শুরুর ১৫ মিনিট আগে সেন্টারে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। এই নিয়ম মেনে সমস্ত পড়াশোনা করার পর পরীক্ষার আগের দিন মহিষাদলের গোপালপুর হাই স্কুলের ছাত্র জয় চক্রবর্তীর কাছে বাধা হয়ে দাঁড়ালো কোভিড।
তাহলে কি এইবারে পরীক্ষায় বসতে পারবেন না জয় চক্রবর্তী? এই চিন্তায় যখন জর্জরিত পরিবারের লোকেরা, ঠিক তখনই ত্রাতার মতো সামনে এসে দাঁড়ালো ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রশাসনের আধিকারিকরা। তারা সেই খবর পেয়ে স্বাস্থ্য বিধি মেনেই মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করে দেন। স্বাস্থ্য বিধি ও কড়া পুলিশি পাহারায় মাধ্যমিক পরীক্ষার্থী জয় চক্রবর্তী পরীক্ষায় বসে।
আরো দেখুন:Malda:মালদায় ফের শুট আউট!নিরাপত্তা কি উধাও এলাকা জুড়ে?