রাতের অন্ধকারে গুলিবিদ্ধ এক ব্যবসায়ী! মালদায় ফের শুট আউটের ঘটনায় চাঞ্চল্য এলাকাজুড়ে! বর্তমানে আহত দুজনই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন!

মালদায় ছিনতাইবাজের শিকার এলাকাবাসী। জানা গেছে গুলিবিদ্ধ চিন্ময়ী বারুই ও প্রসেনজিৎ মোদি, দুজনেই গাজোল থানার হরিদাস এলাকার বাসিন্দা এবং তারা দুজনেই গাজোলের আলাল এলাকায় একটি মদের দোকানে কাজ করেন।প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার গভীর রাতে তারা দুইজন মদের কাউন্টারের কালেকশনের টাকা নিয়ে মালিকের বাড়ি যাওয়ার সময় রশিদপুর এলাকায় তিনটি মোটরবাইকের ছয় জন এসে তাদের পথ আটকে ধরে বলে অভিযোগ। এরপর মদ বিক্রি করার প্রায় লক্ষাধিক টাকা ছিনতাই করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। বাধা দিতে গেলে প্রথমে মারধর করা হয় এবং পরে তাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে অভিযোগ। গুলিবিদ্ধ হন মোটরবাইকের পেছনে বসে থাকা চিন্ময়ী বারুই। তার পিঠে গুলি লাগে। ঘটনা আহত হয় প্রসেনজিত মোদিও।

পরে খবর পেয়ে গাজোল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে প্রথমে গাজোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পরে গভীর রাতে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

তাহলে কি মালদা জুড়ে নিরাপত্তা হীনতায় ভুগছেন সাধারণ মানুষেরা? শুট আউটের খবরের জেরে এমনই প্রশ্ন করছেন এলাকাবাসীরা। যদিও প্রশ্নের নিরিখে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

আরো দেখুন:Vijay-Rashmika: বিজয়ের সাথে সম্পর্কের সমীকরণ কেমন? জানালেন রশ্মিকা