একাত্তরের মুক্তিযুদ্ধের উপর তৈরি ছবি ‘পিপ্পা’ ছবিতে একটি গান তৈরি করেছেন এ. আর রহমান (A.R. Rahman), যেটি সম্পূর্ণ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ওই লৌহ কপাট’ গানের অনুকরণে। এমনকি গানের সুর পাল্টে ফেলেছেন অস্কারজয়ী তারকা। গানে বিদ্রোহী কবির কোথাও উল্লেখ পর্যন্ত নেই। আর এতেই ক্ষেপেছেন আপামোর বাঙালি জাতি।
পণ্ডিত অজয় চক্রবর্তী এক সাক্ষাৎকার বলেন, ‘আমার ভালো লাগেনি। ওঁর মতো অত্যন্ত সুপরিচিত সুরকারের কাছে আমরা এটা আশা করি না। সরকারি পদক্ষেপ প্রয়োজন। লিখিত ভাবে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো উচিত।’ তাঁর সংযোজন, ‘একটা বাংলা গান, বাংলা ভাষাতেই যা রেকর্ড হচ্ছে, যা খুশি করা হবে সেই গানটা নিয়ে। এটা নিয়ে তো মামলা হওয়া উচিত!’
১০২ বছর পর নজরুল ইসলামের এই গানকে বিকৃত করায় বিরক্ত রাঘব। ফেসবুকে আক্রমণ করে লেখেন, ‘মনে আছে রহমানের একটি গানকে এক তরুণ কম্পোজার একটু এদিক-ওদিক করেছিলেন। তাও সুর বদলায়নি। তাঁকে আইনি হুঁশিয়ারি দিয়েছিলেন উনি। তারপর রহমানের মতো একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সুরকার কোন সাহসে নজরুলের এই গানকে বিকৃত করলেন। হাউ ডেয়ার হি। এত সাহস আসে কোথা থেকে। আমি খুব রেগে গিয়েছি।’
‘পিপ্পা’ ছবিতে রহমানের (A.R. Rahman)এই গান নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন কাজী নজরুল ইসলামের নাতনি অনন্দিতা কাজী। তিনি সংবাদ প্রতিদিনকে বলেন, ‘প্রত্য়েক গানেরই একটা নিজস্ব ভাষা, ভঙ্গি ও ভাব থাকে। সেটা নষ্ট হলে স্বভাবতই গানের আসল সৌন্দর্য নষ্ট পায়। গানে তো শুধু সুরের নয়, ভাবেরও একটা জায়গা থাকে। রহমানের এই গানের ক্ষেত্রে হয়তো এমনটাই ঘটেছে বলে মানুষের পছন্দ হচ্ছে না’।
Image source-Google