বৃহস্পতিবার মানেই সিরিয়াল জগতের মহা যুদ্ধ। কারণ এই দিনকেই কোন সিরিয়াল কাকে পিছনে ফেলে কতদূর এগিয়ে গেলো, কতোটা দর্শকদের মন জয় করতে পারলো তা বিচার করার দিন। প্রতি বৃহস্পতিবারের মতো এবারেও প্রকাশিত হলো এই সপ্তাহের টিআরপি (TRP) তালিকা।

এই সপ্তাহে ওলোট পালোট হয়েছে টিআরপি তালিকা। টিআরপি তালিকায় প্রথম স্থান হারিয়েছেন স্টার জলসার অন্যতম বিখ্যাত ধারাবাহিক “অনুরাগের ছোঁয়া”। সেই জায়গায় এসেছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক “কার কাছে কই মনের কথা”। এই প্রসঙ্গে কি বলছেন ধারাবাহিকের শিমুল ওরফে মানালি দে (Manali Dey)।

আনন্দবাজারের কাছে এই প্রসঙ্গে দেওয়া একটি সাক্ষাৎকারে মানালি (Manali De) জানান, ‘ভালো নম্বর পেতে ভালো লাগে। আমরা সবাই মিলেই আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি। এত ভালো নম্বর পেলে সেই চেষ্টার মাত্রা আরও বেড়ে যায়। এই গল্পের মাধ্যমে আমরা সবসময়ই একটা ইতিবাচক বার্তা দেওয়ার চেষ্টা করছি। তাই একটা লক্ষ্য থাকা ভালো।’

আরও পড়ুন: A.R. Rahman: নজরুলের গানকে বিকৃত করায় রহমানের ওপর ক্ষেপলেন সঙ্গীতপ্রেমী থেকে শুরু করে সঙ্গীত তারকারা

Image source-Google

By Torsha