পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi) গত ফেব্রুয়ারিতে শাহিদ আফ্রিদির মেয়ের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন। আনশা ও শাহিনের নিকাহের একাধিক ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে। বিয়েতে উপস্থিত ছিলেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম সহ অনেক খেলোয়াড়। কিন্তু এশিয়া কাপের পর শাহীন আবার বিয়ে করলেন আনশাকে! কিন্তু কেনো?

এশিয়া কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে ১৭ সেপ্টেম্বর। তারপরই ১৯ সেপ্টেম্বর পর্যন্ত আনশাকে বিয়ে করবেন তিনি। জানা গেছে, ১৯ তারিখ করাচির একটি পাঁচতারা হোটেলে বিয়ে হবে। ২১ সেপ্টেম্বর ইসলামাবাদে একটি জমকালো রিসেপশন হবে। শাহিনের ‘দ্বিতীয়’ বিয়ের খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায়। কৌতূহলী নেটপাড়া জানতে চায় কেন এমন সিদ্ধান্ত নিল আফ্রিদি পরিবার! কারণটা এবার জানা গেলো।

দ্বিতীয় মেয়ের জন্য শাহিনকেই তার পছন্দ ছিল। ২০২১ সালে বুমবুম আফ্রিদি একথা বলেছিলেন। ওই বছরই বাগদান হয় আনশা ও শাহিনের। চলতি বছরের ফেব্রুয়ারিতে বিয়ে করেন এই জুটি। আনশা আফ্রিদি একটি ধূসর লাহেঙ্গা এবং হালকা গোলাপী ওড়নায় সেজে উঠেছিলেন। ধূসর রঙের শেরওয়ারিতে ধরা দেন পাক পেসার শাহিন। ট্র্যাডিশনাল সেই বিয়েতে হাজির ছিলেন বাবর আজম-সহ শাহিনের সতীর্থরা।

তবে সেবার অনুষ্ঠানে উপস্থিত অতিথির সংখ্যা সীমিত। উপস্থিত ছিলেন ঘনিষ্ঠ পরিবার ও বন্ধুরা। তবে এবার আরও বড় করে বিয়ের আয়োজন করতে চান শাহিদ আফ্রিদি। আরও অতিথিদের আমন্ত্রণ জানানো হবে। জমকালো অনুষ্ঠানে আনশাকে আজীবনের সঙ্গী ঘোষণা করতে চান শাহিন। সেজন্য তিনি আবার বিয়ে করতে চান।এই দম্পতি সাজ-পোশাক থেকে বিবাহ বাসর দেখার অপেক্ষায় অনুরাগীরা।

আরও পড়ুন: Weather Update: ফের বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন

 

By Sk Rahul

Senior Editor of Newz24hours