কড়া নিরাপত্তায় দিল্লিতে শুরু বহুচর্চিত জি-২০ শীর্ষ সম্মেলন (G-20 Summit)। ভারতের নেতৃত্বে হওয়া এই সম্মেলনের থিম ‘বসুধৈব কুটুম্বকম’। পরম্পরা মেনেই শনিবার বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এদিকে ব্রিটেনের সঙ্গে ভারতের ‘মুক্ত বাণিজ্য চুক্তি’-র আলোচনা মাঝপথ পেরিয়েও থমকে দাঁড়িয়েছে। কিছুতেই খুলছে না জট। এই প্রেক্ষাপটে তাই শনিবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক।
ব্রিটেনের প্রধানমন্ত্রী ছাড়াও নয়াদিল্লিতে এই অনুষ্ঠানে যোগদানকারী বিশ্ব নেতারা হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়ল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ, নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মান চ্যান্সেলর ওলাফ শলত্স, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা প্রমুখ।
এদিনের জি ২০ সম্মেলনে নানা বিষয় নিয়ে কথা হয়।নতুন নানা চুক্তি গড়ে ওঠে।
এরপর সন্ধে ৭ টা ৩ নাগাদ নৈশভোজের প্রস্তুতি শুরু হয়। মেনুতে যোগ হয় পনির, মালপোয়ার মতো সুস্বাদু পদ।
আরো দেখুন:Shruti Das: শ্রুতির একমাত্র অনুপ্রেরণা প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা, নিজেই জানালেন সেকথা