বর্তমানে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক “রাঙা বউ”, যার মূল চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। তবে তার কেরিয়ারে কম ওঠা পড়া হয়নি। একাধিকবার কখনো তার গায়ের রঙ নিয়ে আবার কখনো পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সাথে প্রেম নিয়ে তাকে কটাক্ষের মুখে পড়তে হয়েছে। তবে এতকিছুর মধ্যে কখনো হাল ছাড়েনি শ্রুতি। আর তার একমাত্র অনুপ্রেরণা প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা।
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় শ্রুতি ঐন্দ্রিলার সাথে একটি ছবি শেয়ার করে লেখেন , “হেরে গিয়েছি ভেবেও বার বার উঠে দাঁড়াই যাকে দেখে। ঐন্দ্রিলা আমার অনুপ্রেরণা।” যখনই কোনো বিপদের সম্মুখীন হন তখনই তার ঐন্দ্রিলার কথাই মনে পড়ে।
এই প্রসঙ্গে তাকে জিজ্ঞেস করা হলে আনন্দবাজার অনলাইনকে শ্রুতি (Shruti Das) বললেন, “ঐন্দ্রিলার যাত্রা এখনও আমায় শক্তি জোগায়। অনুপ্রেরণা দেয়। আমি এখনও মাঝে মাঝে কাকিমা মানে ঐন্দ্রিলার মায়ের সঙ্গে কথা বলি। যখনই আমার বাড়িতে কোনও সমস্যা হয়, কিংবা কিছু ঘটে তখনই বার বার ওর কথাই মনে পড়ে আমার। আমার অনুপ্রেরণা। কাকিমা তো অনেক বার আমাকে ওঁদের বাড়িও যেতে বলেন।”
আরও পড়ুন: Rubel Das: জন্মদিনের ছবি শেয়ার করে কি লিখলেন রুবেল?
Image source-Google