কিছুদিন আগেই “নিম ফুলের মধু” ধারাবাহিক করতে গিয়ে পায়ের গোড়ালি ভেঙে যায় অভিনেতা রুবেল দাসের (Rubel Das)। তাই আপাতত ঘরেই বন্দি হয়ে কাটছে তার জীবন। বাড়ি থেকেই শুটিং করতে হচ্ছে তাকে। আর এই অবস্থাতেই কাটাতে হলো তাকে তার জন্মদিন। কিছুদিন আগে প্রেমিকা শ্বেতা ভট্টাচার্য তার জন্মদিনের ছবি শেয়ার করেছিলেন সোস্যাল মিডিয়ায়। এবার অভিনেতা নিজে তা শেয়ার করলেন।
এদিন অভিনেতা তাঁর পোস্টে লেখেন ‘এইবার আশা করিনি জন্মদিন এত ভালো কাটাব, কারণ বাড়ি বসে এতদিন কাটানোটা একটু কষ্টকরই হতে পারত যদি না আমার পরিবার আমার পাশে থাকতো, শ্বেতা ভট্টাচার্য তোমাকে সব থেকে বেশি ভালোবাসি, তুমি পাশে আছ বলে প্রতিদিন খুব ভালো ভাবে কেটেছে, আর জন্মদিনটা আমার শ্রেষ্ঠ করে তুলেছ, আমি কি বলব জানি না, শুধু বলতে পারি আমি ভাগ্যবান তোমাকে পেয়ে, আর অবশ্যই কাকিমা, কাকু তোমাদেরও আমি ভালোবাসি, তোমরাও আমার পরিবার।’
রুবেলের সংযোজন, ‘আর আমার দাদা, বৌদি, দিদি, মা, বন্ধুবান্ধব এবং দর্শক-সহ সকলকে অনেক ধন্যবাদ আমায় শুভেচ্ছা পাঠানোর জন্যে, আর দ্রুত আরোগ্য কামনা করার জন্য, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার ফিরে আসছি।’
রুবেলের (Rubel Das) পোস্টে মন্তব্য করেন শ্বেতাও। তিনি লেখেন, ‘আই লাভ ইউ।’ এছাড়াও বহু ভক্তরাই এই পোস্টে কমেন্ট করেন। এক ব্যক্তি লেখেন, ‘ক্যাপশনে নিজের মনের কথা তুলে ধরেছ দাদা।’ আরেকজন লেখেন, ‘আমরা সবাই প্রার্থনা করছি দাদা যাতে তুমি দ্রুত সুস্থ হয়ে যাও। যাতে দ্রুত তুমি আবার সেটে ফিরতে পারো। অনেক ভালোবাসা নিও।’
আরও পড়ুন: Flight:বিমানে মোবাইল কেন অফ করে রাখতে হয়?এর পিছনে আসল কারণ কি?
Image source-Google