বর্তমানে খবরের শিরোনামে রয়েছে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ (Rocky Our Rani Ki Prem Kahani)। আর সেখানে রনবীর এবং টোটা রায়চৌধুরীর কত্থক নাচের যে দৃশ্য ছিল তা মনে দাগ কেটেছে সকল দর্শকদের। তবে এই নাচ তোলার আগে নিজেকে নিয়ে ভয়ংকর দ্বন্দ্বে ছিলেন রণবীর সিং (Ranveer Singh)।

পর্দার রকি বলছেন, ‘আমার শরীরে এত মাসল… আমি আশঙ্কা করেছিলাম, আদৌ কত্থক নাচের যে প্রাণ, সেটা আমি ফুটিয়ে তুলতে পারব কি না। আমাদের যেমন শিডিউল থাকে, পর্যাপ্ত মহড়ার সময় পর্যন্ত কম পাই। আমি মুম্বইতে যখন কত্থকেক অনুশীলন করছি, তখনই খবর পাচ্ছি, কলকাতায় টোটা-স্যার দুর্দান্ত নাচ শিখে ফেলেছেন। এই দৃশ্যটা ফুটিয়ে তোলার জন্য প্রচণ্ড পরিশ্রম করছেন। আমার প্রথম প্রথম বেশ ভয়ই লাগত।’

করণ বলেন, ‘এই নাচের মহড়ার সময়েই রণবীর (Ranveer Singh) আমায় একদিন ফোন করে বলেছিল, ‘আমার শরীরে বোধহয় একটা হাড়ও নেই, যেটা কত্থক নাচ করতে পারে।’ তবে এক সপ্তাহের মধ্যেই রণবীর কত্থক নাচের জন্য তৈরি হয়ে গিয়েছিলেন আর তারই ফল স্বরূপ ওই টোটা এবং রণবীরের অসাধারণ কত্থক যুগল।

আরো পড়ুন: Deepika Padukone: বন্ধু দিবসে প্রিয় বন্ধুকে বিয়ে করার উপদেশ দিলেন দীপিকা

Image source-Google

By Torsha