৬ই অগাস্ট ছিল ফ্রেন্ডশিপ ডে। বন্ধুত্বের কোনো স্পেশাল দিন হয়না ঠিকই, তবে এই দিনটায় সকলেই বন্ধুত্ব উদযাপনে মত্ত থাকেন। এইদিন দীপিকা পাডুকোন (Deepika Padukone) সোশ্যাল মিডিয়ায় দিলেন বিশেষ বার্তা। বললেন বিয়ে করতে হলে প্রিয় বন্ধুকে করা উচিৎ।

দীপিকা ইনস্টাগ্রামে লেখেন, ‘আপনার সবচেয়ে ভালো বন্ধুকে বিয়ে করুন। আমি অত হালকা করে বিষয়টা বলি না। সত্যিই আপনি যার প্রেমে পড়েছেন তার মধ্যে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে সুখী বন্ধুকে খুঁজে বের করুন।

এমন একজন যিনি আপনার প্রশংসা করেন। যার সঙ্গে আপনি হাসতে পারেন। যে ধরনের হাসিতে পেটে ব্যথা হয়, নাক ডাকার মতো আওয়াজ বের হয়। বিব্রতকর, আন্তরিক, এমন হাসি যা নিরাময়াক।

বুদ্ধিদীপ্ত হাস্যরস খুবই গুরুত্বপূর্ণ। তাঁকে ভালোবাসার জন্য জীবন খুবই সংক্ষিপ্ত যে আপনাকে তাঁর সঙ্গে বোকা হতে দেয়। এটা নিশ্চিত করুন যে, আপনার সঙ্গে এমন কেউ আছে যে আপনাকে কাঁদতে দেয়।

হতাশা আসবেই। এমন কাউকে খুঁজে বের করুন যে সেই সময় আপনার সঙ্গে থাকতে চান। সবচেয়ে বড় কথা, যে তোমার মাধ্যমে আবেগ, প্রেম এবং পাগলামিকে একত্রিত করতে পারে, তাঁকে বিয়ে করুন। এমন এক প্রেম যা কখনও গলে যাবে না, মিশে যাবে না সে সময় যতই গভীর ও অন্ধকারময় হোক।’

এরপর দীপিকার (Deepika Padukone) সেই পোস্টে তিনটি ইমোজি পোস্ট করেছেন রণবীর সিং যা প্রকাশ করছে তাদের মধ্যে বন্ডিং এবং ভালোবাসা। প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই দীপিকা ও রণবীরের বিচ্ছেদ নিয়ে তোলপাড় হয়েছিল নেটপাড়া। তবে তাদের এই ধারণা বারবার ভুল প্রমাণ করে দিয়েছেন এই তারকা দম্পতি। সুখ, শান্তি ও বন্ধুত্বে ভালোই কাটছে তাদের দাম্পত্য জীবন।

আরো পড়ুন: Samudrayaan Mission:চন্দ্রযানের পর এবার সমুদ্রযান,কী রহস্য খুঁজতে যাচ্ছেন বিজ্ঞানীরা?

Image source-Google

By Torsha