রাত পোহালেই পঞ্চায়েত ভোট (Panchayat Election)। আর তাই পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের উপনগরি KTPP উচ্চ বিদ্যালয়ের কন্ট্রোল রুম থেকে ভোটের সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যালট বাক্স নিয়ে একে একে বুথের দিকে রওনা দিতে শুরু করলেন ভোট কর্মী থেকে নিরাপত্তা রক্ষীরা।

প্রথমে ভোট কর্মীদের একটু ভয়-ভীতি ছিল। কিন্তু প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকায় অনেক ভোট কর্মীরা এখন বুথে যেতে সাহস পাচ্ছেন।

এখন দেখার বিষয়, ৮ই জুলাই পঞ্চায়েত ভোটপর্ব কেমন যায়।

 

আরো পড়ুন:Bonga:আবার বাম আমলের ছায়া বনগাঁয়!বিজেপি প্রার্থীর বাড়িতে উপহারস্বরূপ উদ্ধার হল তিনটি বোমা