নদীয়ার (Nadia) গয়েশপুরে রাতের অন্ধকারে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য! দিনের পর দিন প্রশাসনের নজর এড়িয়ে রাতের অন্ধকারে চলছে অবাধে মাটি কাটা। গতকাল গভীর রাতে গ্রামবাসীদের তৎপরতায় হাতে-নাতে ধরা পড়লো চোরা মাটি কারবারি।
গয়েশপুর পৌরসভার ৮ নং ওয়ার্ডের খাল থেকে চুরি হচ্ছিল মাটি। রাতের অন্ধকারে ডাম্পার লাগিয়ে দিনের পর দিন অবৈধভাবে চলছিল এই কাজ। অবশেষে, রবিবার মধ্যরাতে গ্রামবাসীরা এর প্রতিরোধ করে এবং গাড়ি আটক করে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসে গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান-সহ জনপ্রতিনিধিরা। খবর দেওয়া হয় গয়েশপুর পুলিশ ফাঁড়িতেও। পুলিশ এসে ২ জন ড্রাইভার ও ১ জন খালাসি-সহ ১৭টি ডাম্পার ও ৩টি জেসিবি আটক করে।
স্থানীয় সূত্রে জানা যায়, দিনের পর দিন রাতের অন্ধকারে অবৈধভাবে খাল থেকে মাটি কাটতো এই মাটি মাফিয়ারা। এদিন ঘটনাস্থলে এসে গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান বিষয়টি তদন্তের দাবি জানান পুলিশ প্রশাসনের কাছে। এই কাজের সঙ্গে কে বা কারা যুক্ত রয়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের আশ্বাসও দেন গয়েশপুর পৌরসভার পৌরপ্রধান।
আরো পড়ুন:Nawazuddin-Alia: নওয়াজকে ভুলে নতুন প্রেমে মত্ত হলেন আলিয়া