শুভেন্দুর (Subhendu Adhikary) কনভয়ের ধাক্কায় যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ । এ নিয়ে তাকে কটাক্ষ করে টুইট করলেন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার রাতে পূর্ব মেদিনীপুরে 116 বজাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল । চণ্ডীপুরে পেট্রল পাম্পের কাছে ওই যুবক রাস্তা পার হচ্ছিলেন।সেই সময় দুর্ঘটনা ঘটে ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর কনভয়ের প্রথম গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে ওই যুবকের মৃত্যু হয়েছে । রাতভর রাস্তা অবরোধ করে শুভেন্দুর গ্রেফতারির দাবিতে বিক্ষোভ দেখন স্থানীয়রা ।

তাদের অভিযোগ, শুভেন্দুর (Subhendu Adhikary) কনভয়টি খুব দ্রুত গতিতে যাচ্ছিল । তাই পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন যুবক ।

স্থানীয়দের দাবি, গাড়িটি ধাক্কা মেরে ঘটনাস্থলে না-দাঁড়িয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

শুভেন্দুর এই দ্রুতগতিতে গাড়ি চালানো নিয়ে কটাক্ষ করেন কুণাল ঘোষ‌ টুইটারে লেখেন, “চণ্ডীপুরে শুভেন্দুর কনভয়ে পিষ্ট হয়ে হত যুবক । মানুষের বিক্ষোভ ।

এর আগেও ওই জনবহুল রাস্তায় ওর দ্রুতগতির কনভয় নিয়ে জনবিক্ষোভ হয়েছে । এর চেয়ে বড় পাপ, সেখানে দাঁড়িয়ে উদ্ধারে সাহায্য না করে পালিয়ে যাওয়া । আসানসোলেও অঘটন ঘটিয়ে পালিয়েছিল ।”

এর আগে গত জুলাই মাসে শুভেন্দু পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে কলকাতা ফিরছিলেন । সেই সময় তাঁর কনভয়ের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয় । একটি গাড়ি দুমড়ে মুচড়ে যায় । সেই বার কারও প্রাণহানি হয়নি।