আজ মুক্তি পেল অমিতাভ বচ্চনের অভিনীত ছবি উঁচাই (Uunchai) । ছবিতে বড় বড় অভিনেতাদের দেখা যাবে যেমন , বোমান ইরানি , অনুপম খের, পরিণীতি চোপড়া, নীনা গুপ্ত , অমিতাভ বচ্চন প্রমূখ। আজ বলিউডের বিগ বি ছবির সাফল্যের জন্য সিদ্ধিবিনায়কের মন্দিরে পূজো দিয়েছেন। তার ছেলে অভিষেক বচ্চনও তার সাথেই ছিলেন। ছবিটি পরিচালনা করেছেন সুরজ বরজাতিয়া । এই ছবিতে থাকবেন সারিকা এবং ড্যানি।

অমিতাভ বচ্চন ছবিতে খুব সাবলীলভাবে অভিনয় করেছেন। পরিচালক সুরজ বরজাতিয়া তার সম্পর্কে এমন কথাই বলেছেন। তাছাড়া তিনি (Uunchai) আরো প্রশংসা করেছেন অমিতাভ বচ্চনের । তার সাথে কাজ করে পরিচালকের মন ভরে গেছে। বিগ বি এর জ্ঞানের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি। বলেছেন, বচ্চন সাহেবের সাথে কবিতা গান, সিনেমা, প্রভৃতি একাধিক বিষয় নিয়ে কথা বলা যায়। তার থেকে অনেক কিছু শেখা যায় । সেটে তারা সব বিষয় নিয়ে আলোচনা করতেন। অন্যদিকে, অমিতাভ বচ্চন জানিয়েছিলেন যে তিনি তার ছেলের কথাতেই এই ছবিতে সাইন করেছেন ।

প্রসঙ্গত উল্লেখ্য , জানা যাচ্ছে , ছবিটির (Uunchai) অ্যাডভান্স বুকিং হিসেবে প্রায় কুড়ি হাজার টাকার টিকিট বুক হয়েছে। আশা করা যাচ্ছে , বক্স অফিসে ছবিটি ভালই সাফল্য পাবে। অমিতাভ বচ্চন পরপর বেশ কয়েকটি ছবিতে কাজ করছেন। এছাড়াও , তাকে কোন বানেগা ক্রোড়পতির মঞ্চে সঞ্চালনায় দেখা যাচ্ছে। পরবর্তীতে গণপত ছবিতে তাকে দেখা যাবে । অভিনেতার বয়স বাড়লেও কাজের দিক থেকে তিনি এখনও অ্যাংরি ইয়ং ম্যান।

আরও পড়ুন :Shakib Khan : বাংলাদেশের অভিনেতার বাড়িতে মাঝরাতে দুষ্কৃতী হামলা !