বাংলাদেশের অভিনেতা (Shakib Khan) এবং অভিনেত্রীরা বরাবরই তাদের ব্যক্তিগত জীবনের কারণে শিরোনামে থাকেন । গত কয়েকদিন ধরে বাংলাদেশের অভিনেত্রী মেহজাবিনের ব্যক্তিগত জীবন নিয়ে কাটাছেড়া চলছিল। তার পাশাপাশি আরো একজন অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা তুঙ্গে । তিনি হলেন অভিনেতা শাকিব খান। সম্প্রতি, তার স্ত্রী শবনম বুবলির সাথে বিবাহ বিচ্ছেদ নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু তারই মধ্যে অন্য আরেকটি ঘটনা নিয়ে শিরোনামে এলেন এই অভিনেতা।

জানা যাচ্ছে, বাংলাদেশের এই অভিনেতার (Shakib Khan) বাড়িতে গভীর রাত নাগাদ একদল দুষ্কৃতী আক্রমণ করে। বৃহস্পতিবার রাতে নাকি এমন দুর্ঘটনাই ঘটেছে তার সাথে । পুবাইল থানার কর্মকর্তা জাহিদুর রহমান জানিয়েছেন, গত রাতে নাকি চার থেকে পাঁচ জন দুষ্কৃতি শাকিব খানের বাড়ির মধ্যে প্রবেশ করে এবং পুরনো একটি মোটর চুরি করার চেষ্টা করেন। নিরাপত্তা রক্ষীরা থাকায় তারা সঙ্গে সঙ্গে দুষ্কৃতীদের দেখে চিৎকার শুরু করেছিল। আর তখনই তারা পালিয়ে যায়। তারপরই ঘটনাস্থলে পুলিশ আসে। এভাবে দুষ্কৃতীরা কি করে হামলা করতে পারে তা নিয়ে তদন্ত ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। অভিনেতা জানিয়েছেন , তার বাড়িতে এসি জেনারেটর প্রভৃতি অন্যান্য অনেক দামি দামি আসবাবপত্র রয়েছে। শুটিংয়ের কাজেও এই বাড়িটিকে ব্যবহার করা হয় , তাই এই বাড়ির মধ্যে শুটিংয়ের কাজে ব্যবহৃত অন্যান্য মূল্যবান জিনিসপত্র আছে। সেই কারণে এই হামলার জন্য অনেক বেশি চিন্তিত অভিনেতা।

বেশ কিছুদিন ধরে তার স্ত্রীর সাথে সম্পর্ক এর অবনতি নিয়ে অনেক চর্চা হচ্ছিল । কিছুদিন আগেই তারা তাদের ছেলে শাহজাদকে সকলের সামনে পরিচয় করিয়েছেন। তবে তার স্ত্রী জানিয়েছেন যে এই ঘটনার সম্পূর্ণটাই গুজব। তাদের সম্পর্কে কোন বিচ্ছেদ ঘটেনি। পুরোটাই মিথ্যে। একটি ছবি পোস্টের মাধ্যমে তার স্ত্রী এই কথা সকলকে জানান । এর আগে অভিনেতা শাকিব খানের (Shakib Khan) সাথে অন্যান্য অনেক অভিনেত্রী নামও জড়িয়ে ছিল। কিছুদিন আগে পূজা চেরি এর নামও তার সাথে জড়িয়ে ছিল। তবে অভিনেতা বরাবরই এই সকল খবরকে গুজব বলেই এড়িয়ে গেছেন।

আরও পড়ুন :Siddhant Suryavanshi : মাত্র ৪৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু এই জনপ্রিয় অভিনেতার