দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) তার মেন্টাল হেলথ ফাউন্ডেশন “লিভ লাভ লাফ” গ্রামীণ এলাকা গুলিতে যে কাজ করেছে তা নিয়ে কথা বলেছেন। ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে তিনি একটি নোট লিখেছিলেন। অনুষ্ঠানের আগে দীপিকা তামিলনাড়ুর তিরুভাল্লাউরের গ্রামীণ এলাকা পরিদর্শন করেন। এবং মানসিক স্বাস্থ্যের রোগীদের সাথে কথা বলার পাশাপাশি তাদের পরিচর্যাকারী, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস (ICDS), এবং আশা কর্মীদের সাথেও যোগাযোগ করেন।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) সোমবার তার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার এই সফরের ছবি শেয়ার করেছেন। তার ফাউন্ডেশনের ইনস্টাগ্রাম পেজে ট্যাগ করে দীপিকা তার সফর সম্পর্কে লিখেছেন, “আমাদের সূচনা থেকেই, আমরা যারা মানসিক অসুস্থতার সম্মুখীন তাদের জীবন সেইসাথে তাদের যত্নশীলদের জীবন উন্নত করার জন্য আমাদের প্রচেষ্টায় নিরলসভাবে ছিলাম। আমাদের গ্রামীণ প্রচার প্রসারিত করছি তামিলনাড়ুর কর্মসূচী সকলের জন্য মানসিক স্বাস্থ্যসেবা সহজলভ্য এবং সাশ্রয়ী করার দিকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

ছবিতে দেখা গেছে দীপিকা সেই সব পেশেন্টের পরিচর্যাকারীদের সাথে আলাপচারিতা করছেন এবং ফাউন্ডেশনের সুবিধাভোগীদের বাড়ি পরিদর্শন করছেন। একটি ছবিতে দেখা গেছে যে তিনি সবার মধ্যে তার দলের সাথে একটি পেপার কাপে চা খাচ্ছেন। অন্য ছবিতে, তিনি শাড়ি দিয়ে চোখের জল মুছতে যাওয়া একজন মহিলার হাত ধরেছিলেন।

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) তার ফাউন্ডেশন “লিভ লাভ লাফ” চালু করেছিলেন ২০১৫ সালে। একটি সাক্ষাৎকারে তিনি প্রকাশ করেছিলেন যে তিনি এর এক বছর আগে বিষণ্নতার সাথে লড়াই করেছিলেন এবং তার মা লক্ষণগুলি লক্ষ্য করার পরে কিভাবে তাকে সাহায্য করে সেই কঠিন সময় অতিক্রম করতে। এনডিটিভির সাথে একটি সাম্প্রতিক সাক্ষাৎকারে দীপিকা তার মা উজ্জ্বলা পাড়ুকোন এবং তার বোন আনিশা পাড়ুকোন সম্পর্কে বলেছিলেন, ” আমার ব্যক্তিগত যাত্রায়, যত্নশীলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই আমার মা এখানে এসেছেন। সেই কারণেই আমার বোন এত আবেগের সাথে বহু বছর ধরে এই উদ্যোগের অংশ এবং সেই কারণে আমি মানসিক স্বাস্থ্য রোগীদের পরিচর্যাকারীদের গল্প শুনি।”

দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) সদ্য প্যারিসের একটি ফ্যাশন শো থেকে ফিরেছেন। দীপিকা সবসময়ই মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়া থেকে ইন্টারভিউ সেশন সব জায়গাতেই দীপিকা সরব হয়েছেন মানসিক স্বাস্থ্য সমস্যা নিয়ে। এমনকী নিজের ব্যক্তিগত জীবনে অবসাদ ও বিষন্নতার লড়াইয়ের কথাও দীপিকা শেয়ার করেছেন।

আরও পড়ুন…Bollywood Timeless Beauty Rekha Turned 68: ৬৮ বছরে পা দিলেন বলিউডের এভারগ্রিন নায়িকা রেখা