বিক্রম ভেদা অভিনেতা হৃতিক রোশন (Hrithik Roshan) এবং তার প্রণয়ী সাবা আজাদ (Saba Azad) মুম্বাইতে মেকআপ শিল্পী বিজয় পালান্দের বিয়ের এনগেজমেন্ট পার্টিতে যোগ দিয়েছিলেন। এই দম্পতিকে প্রায়শই বলিউডের তারকা-সজ্জিত আড়ম্বরপূর্ণ ইভেন্টগুলিতে একসঙ্গে হাজিরা দিতে দেখা যায়। শেষবার দুজনকে রিচা চাড্ডা (Richa Chadda)এবং আলি ফজলের (Ali Fazal) রিসেপশনে একসঙ্গে দেখা গিয়েছিল।
গতবারের মতো এবারও হৃতিক রোশন (Hrithik Roshan) এবং সাবা আজাদ (Saba Azad) তাদের ম্যাচিং পোশাক দিয়ে নজর কেড়েছেন।
রবিবার রাতে হৃতিক রোশন (Hrithik Roshan) এবং সাবা আজাদ (Saba Azad) মুম্বাইয়ে তাদের বন্ধুর বিয়ের উৎসবে পাপারাজ্জিরা এই অনুষ্ঠানে হৃতিক এবং সাবাকে সম্পূর্ণ ম্যাচিং সাদা পোশাকে ক্লিক করেছেন। দম্পতি পার্টিতে অংশ নিতে অনুষ্ঠানে যাওয়ার আগে ক্যামেরার জন্য পোজ দিয়েছিলেন। অনুষ্ঠানে সাবা একটি ক্রপ টপ এর সাথে পালাজ্জো প্যান্ট পড়েছিলেন। হৃতিকও পড়েছিলেন একটি সম্পূর্ণ সাদা রঙের ব্লেজার স্যুট। তারা দুজনেই লুক সম্পূর্ণ করে ছিলেন স্নিকারে।
করণ জোহরের (Karan Johar) ৫০ তম জন্মদিনের অনুষ্ঠানে হৃতিক রোশন এবং সাবা আজাদ তাদের সম্পর্ককে আনুষ্ঠানিক করার পর থেকে, দম্পতি প্রায়শই একসঙ্গে পার্টিতে যোগ দেন।

সম্প্রতি ফেব্রুয়ারি মাসে দুজনে মুম্বইয়ের একটি কফি শপে ডেটে গিয়ে ছিলেন।
আরও পড়ুন…Urvashi Rautela: ভালোবাসার টানে এবার অস্ট্রেলিয়া পারি দিলেন উর্বশী রাউটেলা