বাগুইহাটি (Baguihati) জোড়া খুনে তোলপাড় গোটা বাংলা।রাজনীতিবিদদের বিক্ষোভ,পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন।সব মিলিয়ে মানুষ ক্ষোভে ফুটছিল।এমন সময় এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার হল এবার মূল অভিযুক্ত।বিধান নগর কমিশনারেট ও বাগুইহাটি থানার পুলিশের যৌথ উদ্যোগে হাওড়া স্টেশন চত্বর থেকে মূল অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

আজই হাওড়া থেকে ভিনরাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর কমিশানারেট পৌঁছে যায় হাওড়া স্টেশন। সঙ্গে সঙ্গেই পুরো হাওড়া স্টেশন চত্বর ঘিরে নেয় পুলিশ। এরপরই মূল অভিযুক্তকে হাতে নাতে ধরে ফেলে পুলিশ। এখন মূল অভিযুক্তকে বিধাননগরে যাচ্ছে পুলিশ। ওখানেই সিআইডির হাতে সত্যেন্দ্র চৌধুরী তুলে দেবে পুলিশ।

প্রসঙ্গত, প্রথম থেকে বাগুইআটির দুই মাধ্যমিকের ছাত্রকে অপহরণ এবং হত্যার ঘটনায় পুলিশের তত্‍পরতা নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও ইতিমধ্যেই এই ঘটনায় এখন তদন্তভার সিআইডির হাতে দিয়েছে রাজ্য সরকার। একইসঙ্গে ঘটনায় পুলিশি গাফিলতির কথা স্বীকার করে নিয়ে বাগুইআটি থানার ওসি কে ক্লোজ করার নির্দেশও দেওয়া হয়েছে বলে কলকাতার মেয়র তথা পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন।এই হত্যাকাণ্ডের ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল রাজ্য রাজনীতি।তবে বাগুইহাটির ঘটনায় মূল অভিযুক্তর গ্রেফতারির পর বিধাননগর পুলিশের গাফিলতিতে কিছুটা হলেও প্রলেপ দিতে পারল বলে মনে করছেন অনেকে।

 

আরো পড়ুন:Baguihati : বাগুইআটি কান্ডের পর আজ ডিজি ও উচ্চপদস্থ কর্তাদের বৈঠক