বল হাতে আন্তর্জাতিক ক্রিকেটে কামাল অর্শদীপ সিংহের (Arshdeep Singh)। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথম সব ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন তিনি। সেই সুযোগ কাজে লাগিয়ে সিরিজের সেরা ক্রিকেটার হলেন।

সুত্রের খবর, শনিবার ম্যাচের পর সাফল্যের কৃতিত্ব হিসেবে ২৩ বছরের জোরে বোলার অর্শদীপ (Arshdeep Singh) বলেছেন, ‘‘আমি শুধু কোচ, অধিনায়কের পরামর্শ মতো বল করার চেষ্টা করেছি। দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে দারুণ লাগছে। বেশি কিছু করার চেষ্টা করছি না। দ্রাবিড় স্যর আমাদের একটা পদ্ধতি অনুসরণ করতে বলেছেন। আমি সেটাই করছি। বল করার সময় অন্য কিছু নিয়ে ভাবছি না।’’ যোগ করেন, ‘‘উইকেটের চরিত্র নিয়ে নিজেরা কথা বলছি। সেই মতো বল করার চেষ্টা করছি। কোচ এবং অধিনায়ক যেটা করতে বলছে, আমরা সেটাই করছি শুধু। আমাদের দায়িত্ব ভাল করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এই সাফল্যের কৃতিত্ব ওদেরই প্রাপ্য।’’

আরও পড়ুন: Sourav Ganguly: হরমনপ্রীতদের রূপো জেতা নিয়ে কি বললেন সৌরভ গাঙ্গুলী

পাশাপাশি অর্শদীপ (Arshdeep Singh) আরও বলেন, বলেছেন, ‘‘আমার বোলিংয়ের প্রধান শক্তি কী জানি না। তবে স্বাভাবিক বোলিং করলে এবং নির্দিষ্ট পদ্ধতি মেনে চললে সাফল্য আসে। অধিনায়ক সব সময় তরুণদের পাশে থাকে। আমাদের সাজঘরের পরিবেশও দারুণ। সিনিয়ররা যে কোনও প্রয়োজনে সাহায্য করে। আইপিএল বা রাজ্য দলের হয়ে যে ভাবে খেলি, জাতীয় দলের হয়ে ঠিক সে ভাবেই খেলতে বলেছে সিনিয়ররা।’’