জিম্বাবোয়ের অলরাউন্ডার সিকন্দার রাজা (Sikandar Raza) এক দিনের ক্রিকেটে গড়লেন নতুন নজির। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে পাঁচ নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে একই সিরিজে তিনি করলেন একাধিক শতরান।

বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবোয়ের এক দিনের সিরিজ জয় নিশ্চিত করার সাথে সাথে নিজেও ব্যাট হাতে নজির গড়লেন রাজা (Sikandar Raza)। তাঁর এবং অধিনায়ক রেজিস চাকাভার জোড়া শতরানের সুবাদে বাংলাদেশকে দ্বিতীয় এক দিনের ম্যাচে ৫ উইকেটে হারিয়েছে জিম্বাবোয়ে। এই ম্যাচে রাজা পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে অপরাজিত থেকেছেন ১১৭ রান করে। তিনি ব্যাট করতে নামার সময় দলের রান ছিল ৩ উইকেটে ২৭। সেই চাপ সামলে শতরান করেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচেও রাজা অপরাজিত থাকেন ১৩৫ রানে। সেই ম্যাচেও তিনি পাঁচ নম্বরে ব্যাট করতে নামেন।

আরও পড়ুন: Arshdeep Singh: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সেরা অর্শদীপ

রাজা (Sikandar Raza) বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে কোনও একটি এক দিনের সিরিজে ব্যাটিং অর্ডারের পাঁচ বা তার নিচে নেমেও একাধিক শতরান করলেন। দুই ম্যাচেই তিনি শতরান করেছেন রান তাড়া করতে নেমে।