ইতিমধ্যে গরমকাল চলে এসেছে ।গরমের দাপটে নাজেহাল সকলেই। ত্বকের শুষ্কতা, বার বার তেষ্টা পাওয়া এসব তো আছেই। এই গরমে প্রাণ জুড়াতে এবার বানান তালের শাঁস দিয়ে শরবত(Palmyra juice )।এখন বাজারে খুব সহজলভ্য এই তালের শাঁস ।গরমে ক্লান্তি দূর করার পাশাপাশি তালের শরবতের জুড়ি নেই। তালের শাঁস হজমে সহায়তা করে। আর শরীরের ক্ষতিকর উপাদান বা টক্সিন দূর করে। দেখে নিন রেসিপি ।
প্রথমে কঁচি শাঁসের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন।
এরপর একটি ব্লেন্ডারে তালের শাঁস ব্লেন্ড করে রস ছেকে নিন।এরপর একটি ছাকনির সাহায্যে ছেকে নিতে হবে যাতে।এবার স্মুথ এবং ঘন মিশ্রনের মধ্যে দিয়ে দিতে হবে চিনি তিন চামচ, আরও একটু হেলদি করতে চাইলে চিনির পরিবর্তে মধুও ব্যবহার করা যায়।
তবে মিষ্টির পরিমাণটা যার যার পছন্দমতো দিতে হবে। দিতে হবে লেবুর রস, লবণ স্বাদ মত এবং সামান্য বিট লবণ।সব ভালো ভাবে মিক্স করে নিন। চাইলে জল মিশিয়ে আর একটু পাতলাও করা যায়। একটু চেক করে দেখুন সব ঠিক আছে কিনা।খুব একটা ঝামেলা পোহাতে হয়না উপকারি এই জুস তৈরিতে। এই গরমে এক গ্লাসে পরিমাণমতো বরফের টুকরা ও শরবত ঢেলে পরিবেশন করুন।(Palmyra juice)
Image source-google