বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণের জন্য স্বাস্থ্য কমিশনের (Education Commission) আদলে এবার শিক্ষা কমিশন গঠন করার ব্যাপারে চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। এমনই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, শিক্ষা কমিশন (Education Commission) হলে রাজ্যের বেসরকারি স্কুলগুলিতে নজরদারি চালাবে কমিশন। কমিশনের শীর্ষে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি। স্কুল নিয়ে যাবতীয় অভিযোগ জানানো যাবে কমিশনে। সেই অভিযোগ খতিয়ে দেখা হবে।
জানা গিয়েছে, ফি বৃদ্ধি সহ বিভিন্ন অভিযোগ জানানো যাবে শিক্ষা কমিশনের (Education Commission) কাছে।চূড়ান্ত কোনও রূপরেখা এখনও তৈরি হয়নি। কীভাবে শিক্ষা কমিশন এগোবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে রাজ্যের উচ্চ শিক্ষা দফতর শিক্ষা কমিশন তৈরির পথে যে হাঁটছে তা এক প্রকার নিশ্চিত।
কিন্তু কেন এই শিক্ষা কমিশন (Education Commission) তৈরির প্রয়োজন পড়ছে? মূলত একাধিক বেসরকারি স্কুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে বিভিন্ন সময়।ফি বৃদ্ধি থেকে শুরু করে পড়ুয়া-পরিষেবা সংক্রান্ত একাধিক অভিযোগ উঠেছে বিভিন্ন সময়। সেই সমস্ত বিষয় নিয়ে যথেষ্ট প্রশ্ন মুখে পড়তে হয়েছে শিক্ষা ব্যবস্থাকে। বেসরকারি হলেও কেন সার্বিক পরিষেবায় সরকারি নজরদারি থাকবে না, তা নিয়েও সওয়াল করেছেন বহু অভিভাবক। সূত্রের খবর, এই সমস্ত বিষয়কে নজরে রেখেই কমিশন তৈরির কথা ভাবছে সরকার।
আরো পড়ুন:Bankura:’মেয়ের চাকরি হয়েছে,আমাদেরও চাকরি চাই’ দাবি তৃণমূল কংগ্রেসের