‘মোগ্যাম্বো খুশ হুয়া’ শুনলেই যাঁর কথা মনে পড়ে তিনি আর কেউ নন, অমরেশ পুরী (Amrish Puri)। বড় পর্দায় তাঁকে যতই নেতিবাচক চরিত্রে দেখা যাক কেন, বাস্তবে তিনি কিন্তু সম্পূর্ণ অন্য মানুষ। আসলে বলিউডের বড় বড় তারকাদের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র ছিলেন তিনি। সানি দেওল, অজয় দেবগন তাঁকে বাবার মতই ভালোবাসতেন শ্রদ্ধা করতেন। প্রিয়াঙ্কা চোপড়ার কাছে তিনি ছিলেন অভিভাবক। সম্প্রতি অমরেশ পুরীর ছেলে রাজীব পুরীর একটি সাক্ষাৎকারে তাঁর বাবার সাথে কেমন সম্পর্ক ছিল বলিউডের অন্যান্য তারকাদের তারই একটি ঝলক উঠে আসে।
আরও পড়ুন:Manu Garg: দৃষ্টিশক্তি হারিয়েও স্বপ্নপূরণ, UPSC-তে AIR 91 করে আজ আইএএস অফিসার মনু গর্গ
রাজীব পুরীর কথা সানি দেওল এবং অজয় দেবগণের কাছে অমরেশ পুরী (Amrish Puri) বাবার মত ছিলেন। এমনকি অমরেশ পুরীও তাদের ছেলের নজরে দেখতেন। বিশেষ করে সানি দেওলের সাথে তাঁর ঘনিষ্ঠতা বেশি ছিল। সানির কেরিয়ারের বেশিরভাগ কাজই অমরেশ পুরীর সাথে। এছাড়াও ধর্মেন্দ্রর সাথে তাঁর বন্ধুত্ব ছিল।
আবার অন্যদিকে অজয় দেবগণ বলিউডে পা রাখেন ‘ফুল অউর কাঁটে’ ছবির মাধ্যমে আর সেখানে অজয়ের বাবার চরিত্রে ছিলেন অমরেশ পুরী। এমনকি অজয় ও সানি বাড়ি থেকে বেরোলে অভিনেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে একবার পিছন ফিরে তাকাতেন।
প্রিয়াঙ্কার চোপড়ার সাথে অমরেশ পুরীর সম্পর্ক ছিল যথেষ্ট আন্তরিক। এই বর্ষীয়ান অভিনেতাকে অভিভাবকের চোখে দেখতেন প্রিয়াঙ্কা। প্রায়ই কাজের ক্ষেত্রে নানারকমের পরামর্শের জন্য তাঁর সাথে যোগাযোগ করতেন আমাদের দেশি গার্ল। তাঁর উপদেশকে বলিউডের সকলের কাছেই ছিল অত্যন্ত মূল্যবান।
প্রসঙ্গত, ভারতীয় চলচ্চিত্র জগতের স্মরণীয় অভিনেতা আমাদের একের পর এক দুর্দান্ত সিনেমা উপহার দিয়ে গেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য ‘নিশান্ত’, ‘মন্থন’, ‘অর্ধ সত্য’, ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’, ‘বিরাসত’, ‘গদর: এক প্রেম কথা’। তাঁর অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। ২০০৫ সালে ৭২ বছর বয়সে পরলোকগমন করেন এই বর্ষীয়ান অভিনেতা।
Image source-Google