দলীপ ট্রফির ফাইনালের টিকিট নিশ্চিত করল দক্ষিণাঞ্চল। উত্তরাঞ্চলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিল তারা। শিরোপা জয়ের শেষ লড়াইয়ে দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ পূর্বাঞ্চল, যারা এর আগেই মধ্যাঞ্চলকে হারিয়ে ফাইনালে উঠেছে।

দক্ষিণাঞ্চলের জয়ের অন্যতম নায়ক অধিনায়ক তিলক বর্মা। ম্যাচের দুই ইনিংসেই ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন তিনি। প্রথম ইনিংসে দুরন্ত শতরানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত অর্ধশতরান করে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন তিলক।

প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ইনিংস থেমেছিল মাত্র ১৯৫ রানে। জবাবে দক্ষিণাঞ্চল ৩১২ রান তোলে। তিলক করেন ১১৬ রান, অন্য দিকে শ্রেয়স গোপালের ব্যাট থেকে আসে ৮৭ রান। ফলে প্রথম ইনিংসেই ১১৭ রানের বড় লিড পেয়ে যায় দক্ষিণাঞ্চল।

দ্বিতীয় ইনিংসে অবশ্য ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে উত্তরাঞ্চল। তারা ২৯৭ রান করে দক্ষিণাঞ্চলের সামনে ১৮১ রানের লক্ষ্য রাখে। কিন্তু সেই রান তাড়া করতে গিয়ে খুব বেশি সমস্যায় পড়তে হয়নি দক্ষিণাঞ্চলকে।

রিকি ভুঁইয়ের ৪২ এবং নারায়ণ জগদীশনের ৪৩ রানের ইনিংস দক্ষিণাঞ্চলকে ভাল শুরু এনে দেয়। পরে দায়িত্ব কাঁধে তুলে নেন তিলক। রবিচন্দ্রন স্মরণের সঙ্গে জুটি বেঁধে দলকে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যান তিনি। শেষ পর্যন্ত ৫১ রানে অপরাজিত থাকেন তিলক, স্মরণও ৩২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ৩ উইকেট হারিয়েই জয়ের রান তুলে নেয় দক্ষিণাঞ্চল।

ফলে দলীপ ট্রফির ফাইনালে এবার মুখোমুখি হতে চলেছে দক্ষিণাঞ্চল ও পূর্বাঞ্চল। এক দিকে তিলক বর্মা ও শ্রেয়স গোপালরা, অন্য দিকে ঈশান কিশন, বৈভব সূর্যবংশী, অভিমন্যু ঈশ্বরণ, মুকেশ কুমার ও মহম্মদ শামির মতো ক্রিকেটাররা। ভারতের টি-টোয়েন্টি দলের দুই পরিচিত ব্যাটার তিলক ও ঈশানের লড়াইও ফাইনালকে বাড়তি আকর্ষণ দিচ্ছে। জমজমাট ফাইনালের অপেক্ষায় এখন ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: Messi: আন্তর্জাতিক ফুটবলকে বিদায় মেসির, আবেগঘন বার্তায় সতীর্থদের শ্রদ্ধা ‘সর্বকালের সেরা’কে

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *