ঐশ্বর্যা রাই বচ্চনকে প্রকাশ্যে ‘আন্টি’ বলে সম্বোধন করে একসময় সমালোচনার ঝড় তুলেছিলেন সোনম কপূর (Sonam Kapoor)। বহু বছর পর সেই মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন অনিল-কন্যা।
আরও পড়ুন: Madhuri Dixit: ‘দেখো, কত মোটা হয়ে গিয়েছে!’— চেহারা নিয়ে কটাক্ষে বিরক্ত ছিলেন মাধুরী দীক্ষিত
বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। প্রাক্তন বিশ্বসুন্দরীর সৌন্দর্য, ব্যক্তিত্ব এবং অভিনয় নিয়ে বরাবরই মুগ্ধ দর্শক। তবে সাফল্যের পাশাপাশি তাঁকে নানা বিতর্ক ও ব্যক্তিগত কটাক্ষেরও মুখোমুখি হতে হয়েছে। সেই তালিকায় অন্যতম আলোচিত ঘটনা ছিল অভিনেত্রী সোনম কপূরের (Sonam Kapoor) করা একটি মন্তব্য।
এক আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করতেন ঐশ্বর্যা। প্রায় দু’দশক ধরে ওই সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পরে সেই একই সংস্থার হয়ে প্রচারে যোগ দেন সোনম কপূর। সে সময় সদ্য কান চলচ্চিত্র উৎসবে যাতায়াত শুরু করেছেন সোনম। একটি সাক্ষাৎকারে ঐশ্বর্যা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “ঐশ্বর্যা আমাদের আগের প্রজন্মের আন্টি।”
এই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয় তুমুল বিতর্ক। অনেকের মতে, বয়স নিয়ে কটাক্ষ করতেই এমন মন্তব্য করেছিলেন সোনম। তখন ঐশ্বর্যার বয়স ছিল ৩৬ বছর, আর সোনমের বয়স মাত্র ২৫। তবে আশ্চর্যের বিষয়, এই বিতর্ক নিয়ে কখনও প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি ঐশ্বর্যা। নীরবতাই বজায় রেখেছিলেন তিনি।
পরবর্তীতে জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’-এ এসে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন সোনম। তাঁর দাবি, মন্তব্যটির পিছনে কটাক্ষের কোনও উদ্দেশ্য ছিল না। সোনম বলেন, “ঐশ্বর্যা আমার বাবার সঙ্গে অভিনয় করেছেন। সেই কারণেই তাঁকে আন্টি বলে ডেকেছিলাম।”
উল্লেখ্য, অনিল কপূরের সঙ্গে ঐশ্বর্যা অভিনয় করেছিলেন ‘তাল’ এবং ‘হমারা দিল আপকে পাস হ্যায়’ ছবিতে। যখন ঐশ্বর্যা বলিউডে নিজের জায়গা তৈরি করছেন, তখন অনিল কপূর ইতিমধ্যেই প্রতিষ্ঠিত তারকা। সেই প্রজন্মগত ব্যবধানের প্রসঙ্গ টেনেই তিনি এমন সম্বোধন করেছিলেন বলে দাবি করেন সোনম।
বিতর্ক এখানেই থেমে থাকেনি। ২০১৬ সালে কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যার বেগুনি লিপস্টিক লুক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে শিরোনাম হয়ে ওঠে। সেই বছর সোনমও কান-এ উপস্থিত ছিলেন। পরে তিনি বলেন, ঐশ্বর্যা জানতেন কীভাবে নজর কাড়তে হয় এবং তিনি তা সফলভাবেই করেছেন। একই সঙ্গে ঐশ্বর্যার সেই লুকের প্রশংসাও করেছিলেন সোনম।
যদিও বছরের পর বছর ধরে ঐশ্বর্যাকে নিয়ে নানা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সোনম, প্রাক্তন বিশ্বসুন্দরী কখনও প্রকাশ্যে পাল্টা জবাব দেননি। বরং নিজের কাজ ও ব্যক্তিত্ব দিয়েই তিনি বারবার প্রমাণ করেছেন, বিতর্কের ঊর্ধ্বে থেকেও কীভাবে মর্যাদা বজায় রাখা যায়।
আরও পড়ুন:
Image source-Google