গরমে এখন প্রায় সকলেরই হাসফাঁস অবস্থা। যতই বৃষ্টি পড়ুক না কেনো, গরম যেনো কমতে চায়না। এখনই বাইরে বেরোলে সূর্যের তাপে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছে। তাই এবার আপনাদের শেখাবো ম্যাঙ্গো লস্যির রেসিপি (Recipe) যা আপনারা সহজেই বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে বানাবেন এই রেসিপি (Recipe)।

উপকরণ

 

পাকা আম- ১ কাপ

 

টক দই- ১ কাপ

 

ঠাণ্ডা দুধ- আধ কাপ

 

মধু- ২ টেবিল চামচ

 

এলাচ গুঁড়ো- ১ চিমটি

 

বরফ

 

ম্যাঙ্গো লস্যির প্রণালী: প্রথমে একটি ব্লেন্ডারে পাকা আমের পেস্ট করতে হবে। তার মধ্যে পরপর টক দই, দুধ, মধু, এলাচ গুঁড়ো (Recipe) দিয়ে ব্লেন্ড করে নিতে হবে।

 

মিশ্রণ ঘন হয়ে এলে সামান্য বরফ কুচি দিতে হবে। তারপর আরেকবার সবটা মিশিয়ে নিলেই তৈরি ম্যাঙ্গো লস্যি। উপরে কিছু আমের টুকরো ছড়িয়ে দিলেই তৈরি ঠাণ্ডা ঠাণ্ডা ম্যাঙ্গো লস্যি।

আরো পড়ুন: Recipe: এই গরমে শরীর সুস্থ রাখতে খান ইমলি কে অম্লানা

Image source-Google

By Torsha

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *