দীর্ঘদিন পর ফের শিরোনামে অভিনেত্রী রুশা চট্টোপাধ্যায়। দু’বছর আগে অভিনয় জগৎ থেকে বিদায় নিয়েছিলেন তিনি। বিয়ে করে পাড়ি দিয়েছিলেন বিদেশে, আর সেখানেই এখন তাঁর নতুন জীবনের শুরু। দীপাবলির মরসুমে মা হওয়ার সুখবর ভাগ করে নিলেন রুশা।

 

ইনস্টাগ্রামে মেয়েকে কোলে নেওয়া একটি ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, “আমাদের অনুষার তরফ থেকে আপনাদের দীপাবলির শুভেচ্ছা।” ছবিতে দেখা যায়, আলোর দিকে তাকিয়ে হাসছেন নতুন মা।

 

রুশা ২০২৩ সালের শুরুতে হাবড়ার অনুরণ রায়চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের পরই অভিনয় থেকে দূরে সরে যান তিনি। প্রায় ১৩ বছরের দীর্ঘ অভিনয়জীবনে ‘সাধক বামাক্ষ্যাপা’ ধারাবাহিকে শেষবার তাঁকে দেখা গিয়েছিল পার্শ্বচরিত্রে।

 

বিয়ের সময় স্বামীর বাহ্যিক চেহারা নিয়ে নানা সমালোচনার মুখে পড়েছিলেন রুশা। কিন্তু সব নেতিবাচকতা পিছনে ফেলে আজ সুখে সংসার করছেন তিনি। তাঁর সাম্প্রতিক ছবি যেন সেই পরিপূর্ণতারই প্রতিচ্ছবি।

আরও পড়ুন: Suvendu Adhikari: “ক্ষমতা থাকলে এক ঘণ্টায় রাষ্ট্রপতি শাসন জারি করতাম”, পাথরপ্রতিমায় শুভেন্দুর বিস্ফোরক মন্তব্যে রাজনৈতিক তরজা

Image source-Google

 

By Torsha