খাবার নিয়ে বাচ্চাদের বায়না লেগেই থাকে। আর সেই বায়না সামলাতে সামলাতে মাথায় হাত পড়ে মায়েদের। আবার তাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখা দরকার। বাড়িতে বানিয়ে নিন ডিমের ডেভিল। নিশ্চয়ই ভাবছেন কিভাবে বানাবেন এই রেসিপি (recipe)। চলুন দেখে নিই সেই রেসিপি (Recipe)।

 

উপকরণ:

 

৪টি সেদ্ধ ডিম আড়াআড়ি কেটে অর্ধেক করে নেওয়া

 

২টি মাঝারি মাপের আলু সেদ্ধ করে চটকে নেওয়া

 

১টি পেঁয়াজ মিহি করে কুচনো

 

২-৩টি কাঁচালঙ্কাকুচি

 

১ চা চামচ আদা-রসুন বাটা

 

১/৪ চা চামচ হলুদগুঁড়ো

 

১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো

 

১/২ চা চামচ গরমমশলা গুঁড়ো

 

১/২ চা চামচ ভাজা জিরেগুঁড়ো

 

২ টেবিল চামচ ধনেপাতাকুচি

 

১টি ডিম অল্প জল দিয়ে ফেটানো

 

১ কাপ ওটস হালকা গুঁড়িয়ে নেওয়া

 

স্বাদ মতো নুন

 

ভাজার জন্য তেল

 

প্রণালী: প্রথমে তেলে পেঁয়াজ আর কাঁচলঙ্কা ভেজে নিন। পেঁয়াজে সোনালি রং ধরলে দিন আদা-রসুন বাটা।

 

কাঁচা গন্ধ চলে গেলে ওর মধ্যে দিন সেদ্ধ আলু, হলুদ, লঙ্কাগুঁড়ো, নুন। মশলার সঙ্গে আলুসেদ্ধ ভাল ভাবে মেশানো হয়ে গেলে আর তা রান্নার পাত্র থেকে সহজেই ছেড়ে এলে ওতে দিন গরমমশলা এবং ভাজা জিরে গুঁড়ো। শেষে ধনেপাতাকুচি ভাল ভাবে মিশিয়ে নিলেই তৈরি ডেভিলের আলুর মশলা।

 

এ বার প্রতিটি সেদ্ধ ডিমের অর্ধেক টুকরো নিয়ে সেটি ওই আলুর মশলায় মুড়ে ডিম্বাকারে গড়ে নিন।

 

ফেটানো ডিমে ডুবিয়ে ওটসের গুঁড়োয় ভাল ভাবে মাখিয়ে নিন। তার পরে মাঝারি আঁচে ধীরে ধীরে তেলে ভেজে নিন। সোনালি রং ধরলে বুঝবেন, ডিমের ডেভিল তৈরি।

 

কাঁচা পেঁয়াজ আর কাসুন্দি সহযোগে গরম গরম পরিবেশন করুন।

 

আরও পড়ুন: SIR-এ ৭ দিনের আল্টিমেটাম! পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনে কঠোর নজর নির্বাচন কমিশনের

Image source-Google

By Torsha